এক্সপ্লোর

রবিবারই তৈরি হবে ঘূর্ণিঝড়, এখন থেকেই মৎস্যজীবীদের সতর্কবার্তা, বঙ্গে ঘটাবে তাণ্ডব?

Cyclone Michaung Update : অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছবে সোমবার। তারপর কোন দিকে যায় ঝড় সেদিকেই নজর আবহ বিদদের।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শহরের বুকে শীত নামবে নামবে করেও নামছে না । বারবার বাধা পড়ছে কোনও না কোনও কারণে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপ হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। তবে এই ঝড়ের প্রভাব কি আদৌ পড়বে বাংলায় ? কী জানাল আবহাওয়া দফতর?

 ডিসেম্বরের এই ঘূর্ণিঝড়ের নাম হবে মিগজাউম( ‘Michaung’)। মায়ানমারের দেওয়া এই নাম। আগেভাগেই তা নিয়ে সতর্ক আবহাওয়া দফতর। রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর।

কবে কোথায় ল্যান্ডফল

অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছবে সোমবার। তারপর কোন দিকে যায় ঝড় সেদিকেই নজর আবহ বিদদের।
আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী অনুমান, এই ঘূর্ণিঝড় তামিলনাডু উপকূল থেকে ওড়িশা উপকূলের যে কোন জায়গাতেই আঘাত আনতে পারে। 

মৎস্যজীবীদের সতর্কবার্তা

মৎস্যজীবীদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় শুক্রবার ও শনিবার সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।  রবিবার থেকে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

প্রভাব কি আদৌ পড়বে বাংলায় ?

দক্ষিণবঙ্গে শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিস্থিতি। শীতের আমেজ থমকে গিয়েছে। মনে করা হচ্ছে, সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। পুরোপুরি মেঘলা আকাশ। আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। 

 উত্তরবঙ্গের পরিস্থিতি

উইক-এন্ডে  উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাকি জেলাতে একই রকম শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন।

কলকাতার আবহাওয়া

কলকাতায় শুক্রবার পরিস্কার আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে। সকাল ও সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে গরম। রবিবার থেকে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। কলকাতায় শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget