এক্সপ্লোর

Cyclone Mocha Update: ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা', কোথায় ল্যান্ডফলের আশঙ্কা ?

Cyclone Mocha Update: কত কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'মোকা' ? কোথায় ল্যান্ডফলের আশঙ্কা ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

কলকাতা: সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সন্ধের মধ্যেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪-১৫ মে-র মধ্যে ঘূর্ণিঝড় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে।

এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তখন অন্যদিকে আগামীকাল পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তিন দিন তাপপ্রবাহের সতর্কতা জারি। দার্জিলিং-জলপাইগুড়ি-কালিম্পঙে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে 'মোকা।' আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম হল 'মোকা।' আরব সাগরের এই দেশে মোকা কফি বিখ্যাত এবং এই শহরের একটি পুরনো বন্দর হল মোকা। যে বন্দর দিয়ে মোকা কফি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই কফির নাম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নাম 'মোকা।'

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নিম্নচাপ আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই এলাকাতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুধবার।

ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন যে, ১৪ মে সকাল থেকে ১৫ মে সকালের মধ্যে এটি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার বা তারও বেশি। আবহাওয়াবিদদের অনুমান সঠিক হলে, ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

শেষপর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড় মোকা কতটা এলাকা নিয়ে বিস্তৃত হয় বা কতটা সময় নিয়ে শক্তিশালী হয়, তার ওপরই এখন নির্ভর করছে আমাদের রাজ্যের উপকূলে কতটা প্রভাব পড়বে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget