এক্সপ্লোর

Cyclone Mocha Update: শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পথে এগোল নিম্নচাপ

Weather Office Cyclone Mocha Update: ঘূর্ণিঝড় মোকা নিয়ে কী বার্তা দিল হাওয়া অফিস ? কারা করেছে নামকরণ, এই নামের উৎস কোথায় ?

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আবহাওয়া দফতর সূত্রে খবর, আরও একধাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পথে এগোল নিম্নচাপ। বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আজ বিকেলের মধ্যেই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ।

কী থেকে এই ঘূর্ণিঝড়ের নাম ? কারা করেছে নামকরণ ?

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে 'মোকা।' আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম হল 'মোকা।' আরব সাগরের এই দেশে মোকা কফি বিখ্যাত এবং এই শহরের একটি পুরনো বন্দর হল মোকা। যে বন্দর দিয়ে মোকা কফি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এই কফির নাম অনুযায়ী ঘূর্ণিঝড়ের নাম 'মোকা।'

 শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পথে এগোল নিম্নচাপ

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে নিম্নচাপ আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে আজ সন্ধ্যের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর আন্দামান সাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় আজ রাতের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই এলাকাতেই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুধবার।

আগামী ৪৮ ঘণ্টায় কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে ?

ঘূর্ণিঝড়ে পরিণত হবার সময় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। কিছুটা তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে একটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। বৃহস্পতিবার ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এটি আবার বাঁক নেবে। গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে।

কী বলছেন আবহবিজ্ঞানীরা ?

আবহবিজ্ঞানীরা জানাচ্ছেন যে, ১৪ মে সকাল থেকে ১৫ মে সকালের মধ্যে এটি বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ হতে পারে ১৫০ কিলোমিটার বা তারও বেশি। আবহাওয়াবিদদের অনুমান সঠিক হলে, ঘূর্ণিঝড় মোকার উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করার সম্ভাবনা অনেকটাই কম।

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

শেষপর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে এই সিস্টেম প্রবেশ না করলে পশ্চিমবঙ্গ উপকূলে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি ও সামান্য ঝোড়ো বাতাস ছাড়া আর কোনও প্রভাব সেভাবে পড়বে না বলেই অনুমান আবহাওয়াবিদদের। ঘূর্ণিঝড় মোকা কতটা এলাকা নিয়ে বিস্তৃত হয় বা কতটা সময় নিয়ে শক্তিশালী হয় ? তার ওপরই এখন নির্ভর করছে আমাদের রাজ্যের উপকূলে কতটা প্রভাব পড়বে।

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget