এক্সপ্লোর

Cyclone Mocha : এগোচ্ছে মোকা, কোমর বেঁধেছে প্রশাসন, কীভাবে ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা?

এ রাজ্যে মোকার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। ইতিমধ্যে জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

সুকান্ত মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা ( Cyclone Mocha ) । ইতিমধ্যেই তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বঙ্গোপসাগরের উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। আগামীকাল দুপুরেই ল্যান্ডফল। এ রাজ্যে মোকার প্রত্যক্ষ প্রভাব না পড়লেও অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। ইতিমধ্যে জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে। চলছে সতর্কতামূলক প্রচার। 

আগাম সতর্কতা

ঘূ্র্ণিঝড় মোকার ( Mocha )  আগাম সতর্কতা হিসেবে সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা ও NDRF এর পক্ষ থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কুলতলির থানার কৈখালীর, মাতলা নদীতে NDRF এর পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নদী উপকূলবর্তী এলাকার গ্রামের বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। 

মাইকে কুলতলি ও মৈপিঠ  থানার পক্ষ থেকে এলাকার মানুষকে সাবধান করা চলছে প্রতিনিয়ত। কুলতলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের প্রত্যন্ত  এলাকায়  বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জলোচ্ছ্বাসে নদী বাঁধ ভেঙে গেলে বা গ্রামে জল ঢুকতে শুরু করলে, পরিস্থিতি সামাল দিতে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনি।

এই রাজ্যে মোকার প্রত্যক্ষ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন, আবহবিদরা। তা সত্ত্বেও অতীত থেকে শিক্ষা নিয়ে সতর্ক প্রশাসন। উপকূলীয় জেলাগুলিতে টহল দিচ্ছে জাতীয় বিপর্যক মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার কাকদীপ, গোসাবা, কুলতলিতে পৌঁছে গেছে NDRF-এর ২৫ জনের একটি দল। বৃহস্পতিবার সমুদ্র ও নদীর উপকূলবর্তী এলাকায় মকড্রিল করেন কর্মীরা।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার দুপুরে অতি শক্তিশালী ঝড়ে পরিণত হয়ে কক্সবাজার ও মায়ানমার উপকূলের মাঝে আছড়ে পড়বে মোকা। জলোচ্ছ্বাসে কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি এই টিম। ইতিমধ্যে জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলা হয়েছে।  

 বাংলাদেশের কক্সবাজারের  মহেশখালি, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে ঘূর্ণিঝড় মোকা-র কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না। শুধুমাত্র মৎস্যজীবীদের কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূল অঞ্চলে মেঘলা আকাশ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও, আগামী সপ্তাহে ফের তাপপ্রবাহের সম্ভাবনা।

কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 

ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share                           

ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share                    

 

 

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget