এক্সপ্লোর

Cyclone Mocha Update: মোকার প্রভাবে বুধ-বৃহস্পতিবার ৮০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে কোথায় ?

১০ মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। তারপর কোন পথে এগোবে মোকা ?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্ত সোমবার পরিণত হবে নিম্নচাপে। উত্তর আন্দামান সাগর ও মধ্য় বঙ্গোপসাগরে পৌঁছে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

 অতি গভীর নিম্নচাপ কবে

আবহাওয়া দফতর সূত্রে খবর,   ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সোমবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে আরও ঘনীভূত হবে মঙ্গলবার ৯ই মে। পরিণত হবে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে। সেই সময় এর অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেই সময় এর গতিমুখ থাকবে উত্তর অভিমুখে।

১০ মে কোথায় অবস্থান করবে মোকা

১০ মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। অভিমুখ থাকবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর। ভারতের মৌসম ভবন সিষ্টেমের উপর নজর রাখলেও এখনো তার গতিপথ সম্পর্কে সুনিশ্চিত করে কিছু জানায়নি। আজ সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার পর এর গতিপথে জানাতে পারে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই সিস্টেমের নাম হবে মোকা। আরব সাগরের দেশ ইয়েমেনের দেওয়া নাম মোকা।

কোন পথে এগোবে মোকা

প্রাথমিকভাবে উত্তরমুখী হয়ে এই ঘূর্ণিঝড় মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। প্রাথমিকভাবে এটি বিশাখাপত্তনমের দিকে বা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিছুটা এগুলোও তারপর বঙ্গোপসাগরের মধ্যেই আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে। ক্রমশ এর সঙ্গে দূরত্ব কমবে ভুবনেশ্বর ও আমাদের রাজ্যের উপকূলের। এরপর উত্তর-পূর্ব দিকে এর অভিমুখ হয়ে এটি আরও শক্তিশালী হবে। শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর অভিমুখ দক্ষিণ পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূল হতে পারে বলে আন্তর্জাতিক মডেল জানাচ্ছে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই এটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

 ভারী বৃষ্টির সতর্কতা

এর প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ আবহাওয়া দফতরের। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে। রবিবার থেকে মঙ্গলবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বুধ ও বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপুঞ্জে।

বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বুধ, বৃহস্পতিবারে ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত এই ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন সমুদ্রে ৮ তারিখ থেকে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget