এক্সপ্লোর

Cyclone Remal Live Updates: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, কী কী প্রস্তুতি নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

Cyclone Remal Live Updates: রেমালের মোকাবিলার জন্য কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার ।

গৌতম মণ্ডল, কাকদ্বীপ: লোকসভা নির্বাচনের (Loksabha Elections 2024) ভোটগ্রহণ চলাকালীনই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ থেকে বাঁচার জন্য সাধারণ মানুষকে বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সবরকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি প্রশাসনিক আধিকারিকরা। রবিবার মধ্যরাতে বাংলাদেশের উপকূল অঞ্চলে প্রায় ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের। এর প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সহ সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতেও। প্রাকৃতিক এই বিপর্যয়ের মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসনও।

ঘূর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনও। শনিবার দুপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্টি হওয়া প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলার জন্য কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ওই বৈঠকে রবি ও সোমবার সুন্দরবনের সব ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 

সুন্দরবনের বিছিন্ন দ্বীপ ঘোড়ামারা, মৌসুনি ও জি-প্লটে শনিবার থেকেই শুকনো খাবার ও পানীয় জল পাঠানো শুরু করেছে প্রশাসন। শুকনো খাবার ও পানীয় জলের পাশাপাশি শিশুদের জন্য গুঁড়ো দুধও মজুত করছে প্রশাসন। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রতিটি ব্লক হাসপাতালে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয়ের সঙ্গে যুক্ত সব সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি  বিবেচনা করে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে তুলে নিয়ে যাওয়া হবে। এজন্য ফ্লাড সেল্টার ও স্কুলগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শক্তি বাড়িয়ে ইতিমধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মাঝরাতে প্রায় ১৩০ কিলোমিটার বেগে তা আছড়ে পড়ার কথা বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। যার প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টির হওয়ার কথা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। যার মধ্যে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রেমালের প্রভাব পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jhargram Lok Sabha Election 2024 গড়বেতায় ধন্ধুমার,মাথা ফাটল CISF জওয়ানের , ভাঙা হল এবিপি আনন্দের গাড়ি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget