এক্সপ্লোর

Cyclone Dana: অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হল 'দানা', কত গতিতে আছড়ে পড়বে এই সাইক্লোন?

Cyclone Dana Forecast: দানার আশঙ্কায় অবশ্য বুক কাঁপছে কলকাতাবাসীরও। কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড়?

কলকাতা: ঘূর্ণিঝড় দানা কলকাতায় কতটা প্রভাব ফেলবে? আশঙ্কায় প্রহর গুণছে শহরবাসী। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, গত ৬ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিবেগে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে আরও এগিয়ে এসেছে ঘূর্ণিঝড়। গত ৬ ঘণ্টায় উপকূলের দিকে আরও ৯০ কিমি এগিয়ে এসেছে 'দানা'।

এই মুহূর্তে পারাদ্বীপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'র দূরত্ব ৩৩০ কিমি। ধামারা থেকে 'দানা'র দূরত্ব ৩৬০ কিমি। সাগরদ্বীপ থেকে ৪২০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে কাল ভোরের মধ্যে ওড়িশায় ল্যান্ডফল। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

দানার আশঙ্কায় অবশ্য বুক কাঁপছে কলকাতাবাসীরও। কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ঘূর্ণিঝড়? এবার কী রয়েছে কলকাতার কপালে? নানা দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে শহরবাসীর মাথায়।                                                               

দানা বেঁধে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, আছড়ে পড়বে কোথায় ? জেনে নিন আপডেট

এদিকে, ঘূর্ণিঝড় 'দানা'র ঝাপটায় সব কিছু এলোমেলো হওয়ার আশঙ্কা। সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। খালি করে দেওয়া হয়েছে দিঘা, মন্দারমণি-সহ পর্যটনস্থলগুলো। বিভিন্ন এলাকায় পুলিশের তরফে মাইকে সতর্ক করা হচ্ছে। মোতায়েন রয়েছে NDRF-এর টিম। 

দুর্যোগের মোকাবিলা করতে তৈরি রেলও। দুর্যোগ থেকে বাঁচতে ১৪ ঘণ্টার জন্য শিয়ালদা দক্ষিণ শাখার ১৯০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বাতিল করা হয়েছে একাধিক দূর পাল্লার ট্রেনও। ট্রেনের পাশপাশি দানার আশঙ্কায় বন্ধ রাখা হবে উড়ান পরিষেবাও। বৃহস্পতিবার ১৫ ঘণ্টা বন্ধ থাকবে বিমান চলাচল। ওইদিন সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝড়ের আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল করা হলেও কলকাতার মেট্রো পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মেট্রোর কর্তৃপক্ষ।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget