এক্সপ্লোর

DA Agitation: ডিএ আন্দোলনে হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার, 'দুর্ভাগ্যজনক', মন্তব্য বিচারপতির

Abhijit Gangopadhyay on DA Agitation: আজ ধৃত সরকারি কর্মীদের আদালতে তোলা হয়। ডিএ আন্দোলনে সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানে ধৃতদের আদালতে পেশ করা হয়।

কলকাতা: ডিএ (DA) নিয়ে শোরগোল বাড়ছে রাজ্য (West Bengal)-রাজনীতিতে (Politics)। ডিএ আন্দোলনে সরকারি কর্মচারীদের (Govt Emplyoees) বিধানসভা অভিযানে ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। যা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর ধৃত ডিএ আন্দোলনকারীদের জামিনের আবেদন জমা পড়েছে আদালতে। ‘ডিএ আন্দোলনে গতকাল হাইকোর্টের কয়েকজন কর্মী গ্রেফতার’, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। 

প্রসঙ্গত, আজ ধৃত সরকারি কর্মীদের আদালতে তোলা হয়। ডিএ আন্দোলনে সরকারি কর্মচারীদের বিধানসভা অভিযানে ধৃতদের আদালতে পেশ করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃত ৪৭ জনকে নিজেদের হেফাজতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানানো হয়। 

তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা - কর্তব্যরত পুলিশকর্মীকে কাজে বাধা, ৩২৩ ধারা - পুলিশকর্মীকে মারধর, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারা - হিংসা ছড়ানো, ৫০৯ ধারা - মহিলা পুলিশকর্মীকে উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি এবং ৫০৬ ধারা - হুমকি, এই সমস্ত জামিন অযোগ্য ধারায় ডিএ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সবাইকে নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ব্যাঙ্কশাল কোর্টে। শুধু ব্যাঙ্কশাল কোর্টই নয়, আন্দোলনের আঁচ ধরা পড়েছে কলকাতা পুরসভাতেও। সেখানেও বকেয়া ডিএ-র দাবিতে বিক্ষোভ চলছে।                                                             

আরও পড়ুন, ‘ডিএ দেবে না, আন্দোলনও করতে দেবে না?’, আন্দোলনকারীদের হয়ে সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'মানুষের দাবি কেড়ে নিতে পারে না কোনও সরকার। আমরা আন্দোলনকারীদের পক্ষে।' অন্যদিকে, ধৃত ডিএ আন্দোলনকারীদের হয়ে সওয়াল করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ভূমিকা অভাবনীয়। পুলিশ ছেড়ে দেবে বলেছিল, কিন্তু তারপরেও ছাড়েনি। আন্দোলনকারীরা কি বোমা ছুড়েছে, নাকি অন্য কিছু করেছে? কলকাতায় ১৪৪ ধারা হামেশাই ভাঙে। কী দোষ এদের? হেফাজতে রাখার কী যুক্তি? ডিএ দেবে না, আন্দোলনও করতে দেবে না? এদের জামিন দেওয়া হোক’।                                            

এও বলা হয়, ‘হাইকোর্টে কোনও কাজ হচ্ছে না। কারণ আন্দোলনকারীদের অনেকে হাইকোর্টের কর্মী'। ধৃত ডিএ আন্দোলনকারীদের হয়ে সওয়াল করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যর। তিনি এও বলেন, ‘তদন্তকারী অফিসার পুলিশ হেফাজতের আবেদন করেছেন। কোনও ফ্যাক্টে যাচ্ছি না, সরকারের বক্তব্য লিখিত আকারে জানানো হয়েছে’। আদালতে পাল্টা সওয়াল সরকারি আইনজীবীর। এদিকে, সওয়াল-জবাব শেষ হয়েছে। তবে এ বিষয়ে রায়দান স্থগিত রাখলেন বিচারক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget