এক্সপ্লোর

DA Agitation: বদলি থেকে বেতন কাটার নির্দেশকে 'চ্যালেঞ্জ', ডিএ নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক

Kolkata DA Agitation: কলকাতা জেলা কমিটির আহ্বায়ক অর্জুন সেনগুপ্ত বলেন, 'চ্যালেঞ্জ করব। সরকার কাটতে পারে না। এটা বেআইনি।'

কলকাতা: বদলি থেকে শুরু করে একদিনের বেতনে কাটার নির্দেশের পরও, বকেয়া ডিএ-র (DA) দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে ডিএ-আন্দোলন ঘিরে বিরোধী দলগুলির এক মঞ্চে আসার সম্ভাবনাও ক্রমশ জোরাল হচ্ছে। যাকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। 


একদিকে বদলির নির্দেশ। অন্যদিকে বেতনে কোপ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে। তখন আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের অভিযোগ ঘিরে ঘনাচ্ছে বিতর্কের মেঘ। বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে অংশ নিয়েছিলেন, এমন ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলের জেলায় বদলি করা হয়েছে। 

অন্য দিকে, শনিবারই বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতিতে অংশগ্রহণকারীদের তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ কার্যকর করার কথা জানানো হল। কর্মীদের তালিকা প্রকাশ করে পাঠানো হল অর্থ দফতরের কাছে।                                                                           

সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতা জেলা কমিটির আহ্বায়ক অর্জুন সেনগুপ্ত বলেন, 'চ্যালেঞ্জ করব। সরকার কাটতে পারে না। এটা বেআইনি। আর কাটলে কাটবে।' তবে এসবের মধ্যেও ডিএ-আন্দোলনকারীরা পিছু হঠতে নারাজ। সরকারের ওপর চাপ বাড়াতে একের পর এক কর্মসূচি ঘোষণা করছে তারা। সেই সঙ্গে ডিএ-আন্দোলন ঘিরে বিরোধী দলগুলির এক মঞ্চে আসার সম্ভাবনাও ক্রমশ জোরাল হচ্ছে।  

আরও পড়ুন, ডিএ-র দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ

বকেয়া ডিএ-র দাবিতে ২৯ মার্চ বিচিত্র গণ অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। একইসঙ্গে ধর্মঘটে অংশ নেওয়া ৬ জন সরকারি কর্মীকে কলকাতা থেকে জঙ্গলমহলে বদলির প্রতিবাদে কর্মবিরতির ডাক দেওয়ার কথাও ভাবা হচ্ছে। পরের দিন, ৩০ মার্চ রয়েছে মঞ্চের মহা সমাবেশ। সেখানে থাকার জন্য বিরোধীদের আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

এর আগে ডিএ-র আন্দোলন মঞ্চে একসঙ্গে দেখা গেছে কংগ্রেস ও বিজেপি নেতাদের। দোলের দিন আন্দোলন মঞ্চে গেছিলেন সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন বিরোধী দলের নেতারা। আগামী ২৯ মার্চও কি ফের একবার এই ছবি দেখা যাবে? জল্পনা উস্কে, ধর্মঘটে অংশ নেওয়া সরকারি কর্মীদের বদলির প্রতিবাদে, একসুরে সরব হয়েছেন তাঁরা।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget