এক্সপ্লোর

DA Protest: ডিএ-র দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ

৯ মার্চের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বেতন কাটার নির্দেশ অর্থ দফতরের। নবান্ন থেকে ৬ আধিকারিকের প্রত্যন্ত এলাকায় বদলি, প্রতিবাদ আন্দোলনকারীদের। 

কলকাতা: ১০ অফিসারের বদলি-বিতর্কের মধ্যেই এবার কাটল একদিনের বেতন। ডিএ-র (DA) দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ। অর্থ দফতরের কাছে কর্মীদের তালিকা পাঠাল উচ্চ শিক্ষা দফতর। বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। ৯ মার্চের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বেতন কাটার নির্দেশ অর্থ দফতরের (Finance Department)। নবান্ন থেকে ৬ আধিকারিকের প্রত্যন্ত এলাকায় বদলি, প্রতিবাদ আন্দোলনকারীদের। 

একদিনের বেতন কাটার নির্দেশ: বকেয়া DA-র দাবিতে ১০ মার্চ রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটের ডাক দেন রাজ্য সরকারি কর্মীরা। সেই ধর্মঘট রুখতে কড়া বিবৃতি জারি করে নবান্ন। আন্দোলনরত সরকারি কর্মীদের ধর্মঘট নিয়ে, অতিরিক্ত মুখ্যসচিবের তরফে জারি করা নির্দেশিকায় পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, শুক্রবার অর্থাৎ ১০ মার্চ কোনওভাবেই পূর্ণ বা অর্ধ দিবস ছুটি নেওয়া যাবে না। ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন। সেইসঙ্গে শোকজ করা হবে। একই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভাও। বকেয়া DA-র দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তখনও একই মর্মে কড়া বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। রাজ্য সরকারের সেই হুঁশিয়ারি সত্ত্বেও বকেয়া DA-র দাবিতে সরকারি অফিসে ৪৮ ঘণ্টা কর্মবিরতির সিদ্ধান্তে অনড় ছিলেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। ৯ মার্চের সেই নির্দেশিকা মোতাবেক তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ। 

দশ অফিসারের বদলি : ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি নির্দেশিকার জারি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ৪ অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়। ধর্মঘটে যোগ দেওয়ায় বদলি করা হয়েছে, দাবি আন্দোলনকারীদের। রুটিন বদলি বলে দাবি প্রশাসনের। 

নবান্নের (Nabanna) জারি করা নির্দেশিকায়, কলকাতা থেকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে ৬ জনকে। যেমন সজল চক্রবর্তীকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে বদলি করে দেওয়া হয়েছে বাঁকুড়ার খাতরা ব্লক অফিসে। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত বরুণ মিত্রকে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকে। অর্থ দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত সরোজ দাসকেও পাঠানো হয়েছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লক অফিসে। সরোজ দাসেরই সহকর্মী সুনীল কুমার সিংহকে বাঘমুণ্ডি ব্লকে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের হেড অ্যাসিস্ট্যান্ট কৌশিক হালদারকে বাঁকুড়ার ওন্দা ব্লকে। ভূমি ও ভূমি সংস্কার দফতরে একই পদে কাজ করা অপূর্ব রায়কে বদলি করা হয়েছে বাঁকুড়ার তালডাঙারার ব্লক অফিসে।

আরও পড়ুন: Kolkata Metro: এবার থেকে বাড়িতে বসেই টিকিট কাটার সুবিধা, আরও আধুনিক হচ্ছে কলকাতা মেট্রো

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget