এক্সপ্লোর

Kalighat Abhijan: বকেয়া DA চেয়ে আজ কালীঘাট অভিযানের পথে সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সংগঠন

DA Case West Bengal: আজ, অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ধর্মতলায় (Dharmatala) এই মুহূর্তে কালীঘাট অভিযান কর্মসূচি ঘিরে ভিড় জমাতে শুরু করেছেন মঞ্চের সদস্যরা।

কলকাতা, সুকান্ত মুখোপাধ্যায়: সুপ্রিম কোর্টের রায়ের পরেও কাটছে না DA-জটিলতা। বকেয়া ডিএ চেয়ে আজ কালীঘাট অভিযানের (Kalighat Abhijan) ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutha Mancha) সহ সরকারি কর্মীদের একাধিক সংগঠন। ধর্মতলা থেকে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে তারা। ইতিমধ্যেই সেখানে ভিড় জমিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ ও অন্যান্য সংশ্লিষ্ট সংঠনের সদস্যরা। এই মিছিলকে কেন্দ্র করে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। ধর্মতলার একটি অংশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।  

বকেয়া মহার্ঘভাতা বা ডিএ নিয়ে এর আগেও সুর চড়িয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কবে পাবেন প্রাপ্য বকেয়া ডিএ? এই নিয়ে ক্রমাগত মুখ খুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এবার আজ, অর্থাৎ বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। ধর্মতলায় (Dharmatala) এই মুহূর্তে কালীঘাট অভিযান কর্মসূচি ঘিরে ভিড় জমাতে শুরু করেছেন মঞ্চের সদস্যরা। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করেই ধর্মতলায় একজোট হয়েছেন তাঁরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটসাঁট করেছে পুলিশ। কঠোর পুলিশি পাহারায় ঘিরে ফেলা হয়েছে এলাকা। মেট্রো চ্যানেলে কলকাতা পুলিশের (Kolkata Police) যে আউটপোস্ট রয়েছে সেখানে ইতিমধ্যেই বহুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশের তরফে জানানো হয়েছে যে সরকারি কর্মীদের একাধিক সংগঠন-সহ সংগ্রামী যৌথ মঞ্চের এই মিছিল আটকানো হবে। কিছুদূর আগেই সেই মিছিল আটকাবে পুলিশ। কারণ হিসেবে জানা যাচ্ছে যে যৌথ মঞ্চের এই যে মিছিল বা কর্মসূচি, এর কিন্তু কোনও পুলিশি অনুমতি নেই। ফলে পুলিশ ঠিক কোন রাস্তায় মিছিল আটকাবে সেটাই এখন দেখার। 

অন্যদিকে, মেট্রো চ্যানেলে একে একে আসতে শুরু করে দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা হাতে কালীঘাট চলো অভিযান করতে প্রস্তুত তাঁরা। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের একাধিক দাবিদাওয়া রয়েছে। বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটানোর দাবি তো রয়েছেই, এর পাশাপাশি যাঁরা অনিয়মিত রয়েছেন তাঁদের নিয়মিতকরণ, ৬ লক্ষ শূন্য পদে নিয়োগ-সহ একাধিক ইস্যু রয়েছে তাঁদের দাবির তালিকায়। এই সব দাবিগুলিকে কেন্দ্র করেই তাঁদের এই কালীঘাট অভিযান কর্মসূচির ডাক। মেট্রো চ্যানেল (Metro Channel) চত্বর পুলিশে পুলিশে ছয়লাপ।  

প্রসঙ্গত, নিকট অতীতে বকেয়া মহার্ঘভাতা বা ডিএ পেতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। এর আগে প্রাপ্ত মহার্ঘভাতা দেওয়ার জন্য মুখ্যসচিব ও অর্থসচিবের কাছে নোটিস পাঠিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা। তাতে কাজ না হাওয়ায় এই পদক্ষেপ করেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget