এক্সপ্লোর

DA Hike: ডিএ বাড়ল ৪%, সরকারি কর্মীরা আন্দোলন তুলবেন? কী বলছেন তাঁরা?

WB DA Hike: বর্ধিত ডিএ-এর ঘোষণার পর তাঁরা কি খুশি? কী বলছেন আন্দোলনরত সরকারি কর্মী সংগঠনের নেতারা?

কলকাতা: বড়দিন (Christmas) ও বর্ষশেষের উৎসবের আবহের আগে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অ্যালেন পার্কে ক্রিস্টমাসের অনুষ্ঠানের মঞ্চ থেকে আরও ৪% মহার্ঘ ভাতা (DA Hike) ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ (DA)-এর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন সরকারি কর্মীদের (Government Employees Salary) একটি বড় অংশ। বর্ধিত ডিএ-এর ঘোষণার পর তাঁরা কি খুশি? কী বলছেন আন্দোলনরত সরকারি কর্মী সংগঠনের নেতারা?

এইভাবে ডিএ ঘোষণা নিয়ে তুলোধনা করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'যে পদ্ধতিতে এটা ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। কোনওরকম বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের ৪০ শতাংশ ঘাটতি। সেখানে ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি। আমরা বাকি ৩৬ শতাংশ আদায় করে নিতে জানি।' পাশাপাশি তাঁর তোপ,'যে কর্মচারীরা সরকারকে সমর্থন করেন তাঁদের কাছে আমাদের প্রশ্ন, তাঁরা কি ৪ শতাংশ সুপারিশ করেছেন। অধিকার নিয়ে এমন ছিনিমিনি করছেন তাঁরা?' পাশাপাশি, শূন্যপদের নিয়োগের দাবিও জানান ভাস্কর ঘোষ। ৬ লক্ষ শূন্যপদ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের দাবিগুলিও মানতে হবে বলে জানান তিনি। এই আন্দোলন চলবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। সেই বক্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ভাস্কর ঘোষ। তিনি বলেন, 'কেন্দ্র ও রাজ্য আলাদা নাকি। উনি কি আলাদা আইন তৈরি করেছেন। এর অর্থ কী?' তাঁর সংযোজন, 'এটা রাজনীতি। কিন্তু এটা দলীয় রাজনীতি নয়। সরকার মানছে না তাই লড়াই চলছে।'

সরকারি কর্মী কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, 'ডিএ কিন্তু নিজের ইচ্ছেমতো হয় না। কনসিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী এটা হয়। কোনও বছর দেবেন না, কোনও বছর দেবেন। নিজের ইচ্ছেমতো দিয়ে দিল। ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বাকি। যেটুকু দিয়েছেন সেটা আন্দোলনের চাপেই হয়েছে। আমাদের আন্দোলন চলবে, মামলা এখনও চলছে। আমরা আইনি পথেই এগোব।'

তৃণমূল নেতা স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'ডিএ বাধ্যতামূলক হয় না। কোর্টও তো বলেছে এটা। আমাদের মুখ্যমন্ত্রী এর আগে ৬ শতাংশ দিয়েছেন, এবার ৪ শতাংশ দিলেন। যাঁরা ইউনিয়ন করেন তাঁদের লড়াইয়ের জন্য এসব বলতে হয়। কেন্দ্র ও রাজ্যের পে-স্কেল আলাদা।'

সুজন চক্রবর্তীর কটাক্ষ, 'উনি খুশি হয়ে বাড়িয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে তাই খুশি। সেই কারণেই সাসপেনশন নিয়ে কথা বললেননি। উনি খুশি হয়েছেন বলে উপহার ৪ শতাংশ। কিন্তু কর্মচারীদের জন্য কী খুশি হওয়ার কারণ আছে? ৩৬ শতাংশ এখনও বাকি।এর সঙ্গে তো পে কমিশনের অসাম্য নিয়েও তো ক্ষোভ রয়েছে।'

আরও পড়ুন: বাড়ির সামনে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু, তৃণমূল কর্মী খুনে গ্রেফতার অর্জুন সিংহের আত্মীয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা
BJP Leader Arrested: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগ, জামুড়িয়ায় গ্রেফতার বিজেপি নেতা

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget