এক্সপ্লোর

Darjeeling Businessmen in Problem: বালাসন সেতুতে বন্ধ যান চলাচল, দীপাবলির আলোতে অনিশ্চয়তার অন্ধকারে ব্যবসায়ীরা

Traders in Trouble: সমস্যায় পড়েছেন সেতুর দু’পাশের শতাধিক ছোট ব্যবসায়ী। পর্যটকরা ওই পথে যাচ্ছেন না। তাই বিকিকিনি কার্যত বন্ধ। আলোর উৎসব দীপাবলিতে অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করছে সেখানকার ব্যবসায়ীদের।

সনৎ ঝা, শিলিগুড়ি: পিলার বসে যাওয়ায় গত ১৫ দিন ধরে শিলিগুড়ির (Siliguri) বালাসন (Balason) সেতু (Bridge) দিয়ে যান চলাচল বন্ধ। এর জেরে সমস্যায় পড়েছেন সেতুর দু’পাশের শতাধিক ছোট ব্যবসায়ী (Businessman)। পর্যটকরা (Tourists) ওই পথে যাচ্ছেন না। তাই বিকিকিনি কার্যত বন্ধ। দীপাবলিতে (Diwali) অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করছে সেখানকার ব্যবসায়ীদের।

আলোর উৎসব, দীপাবলির (Diwali) আনন্দ। কিন্তু এঁদের জীবনের অন্ধকার ঘোচাবে কে? পথের ধারে পসরা সাজানো রয়েছে। কিন্তু সেসব কেনার লোক কোথায়? তাই উৎসবের মরসুমে, উদ্বেগে কাটছে মাটিগাড়ার বালাসন সেতুর দু’পারের শতাধিক ছোট ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের (North Bengal) যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বালাসন সেতু। কিন্তু গত ১৯ অক্টোবর এই সেতুর ৩ নম্বর পিলার বসে গিয়ে, যান চলাচল পুরোপুরি বন্ধ। পর্যটনের ভরা মরসুমেও তাই এ পথ মাড়াচ্ছেন না কেউ। আর পর্যটকদের ভরসায় ব্যবসা চালিয়ে আসা এতজন ব্যবসায়ী পড়েছেন মহা আতান্তরে।

উল্লেখ্য গত ২০ অক্টোবর পাহাড়ে অতিবৃষ্টির পরই বন্ধ হয়ে যায় দার্জিলিঙের (Darjeeling) মাটিগাড়ার বালাসন সেতু।  বসে যায় সেতুর তিন নম্বর পিলার। জানানো হয়, ৩১ নম্বর জাতীয় সড়কের উপর এই গুরুত্বপূর্ণ সেতু বন্ধ থাকবে আরও ২৫ দিন। আর এই সেতু বসে যাওয়ার জন্য শুরু হয় তৃণমূল (TMC) বিজেপি (BJP) চাপানউতোর। কিন্তু ১৫ দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির বদল ঘটেনি। 

কবি লিখেছিলেন, দুঃখের প্রদীপ জ্বালিয়েই আলোর সন্ধানে বের হতে হয়। দীপাবলির দিনে এই ব্যবসায়ীরাও সেই আলোর সন্ধান চালাচ্ছেন। মাটির প্রদীপ, হরেক ফুলের গাছ। ঘর সাজানোর জিনিসপত্র, এসবের চাহিদা বেশ ভালো। কিন্তু বালাসন সেতুতে যাতায়াত বন্ধ হয়ে, তাঁদের রোজগারের (Source of Income) পথটাও বন্ধ করে দিয়েছে। বালাসন সেতুর (Balason Bridge) বসে যাওয়া অংশটি মেরামতির পাশাপাশি সেখানে একটি বেইলি ব্রিজ (Bailey Bridge) বসানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দফতর। কিন্তু, কাজ এখন বন্ধ।

আরও পড়ুন: Purba Burdwan Theft Case Update: পুজো দিতে গিয়েছিলেন বাড়ির সদস্যরা; সোনা-হীরের গয়না, লক্ষাধিক টাকা-সহ ব্যবসায়ীর বাড়ি থেকে খোয়া গেল সর্বস্ব

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget