এক্সপ্লোর

Darjeeling : চা শ্রমিকদের দাবি আদায়ে সস্ত্রীক আমরণ অনশনে হামরো-প্রধান

Darjeeling : প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, বাংলা নববর্ষের প্রথম দিনে খুলেছে দার্জিলিঙের রংনীত চা বাগান...

মোহন প্রসাদ, দার্জিলিং : চা শ্রমিকদের দাবি আদায়ে আমরণ অনশনে বসলেন সদ্য দার্জিলিং পুরসভায় (Darjeeling Municipality) ক্ষমতা দখল করা হামরো পার্টির প্রধান (Hamro Party Supremo) ও তাঁর স্ত্রী। রংনীত চা বাগানে শুক্রবার থেকে সস্ত্রীক অনশন শুরু করেছেন অজয় এডওয়ার্ড। দাবি আদায়ে রিলে অনশন করছেন বাগানের কয়েকজন শ্রমিকও। বাগান কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা নিয়ে সবপক্ষের সঙ্গেই বৈঠক হয়েছে।

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, বাংলা নববর্ষের প্রথম দিনে খুলেছে দার্জিলিঙের রংনীত চা বাগান। কিন্তু বাগান খুলতে না খুলতেই, অনশন শুরু করেছে শ্রমিকদের একাংশ। তাঁদের সমর্থনে চা বাগানে আমরণ অনশনে বসেছেন সদ্য দার্জিলিং পুরসভায় ক্ষমতা দখল করা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। শুক্রবার থেকে স্ত্রী নম্রতা এডওয়ার্ডকে নিয়ে অনশন শুরু করেছেন তিনি।

আরও পড়ুন ; ৮ বছর পর খুলল চা বাগান, জারি থাকল তৃণমূল-বিজেপি তরজা

হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড বলেন, টি ট্যুরিজমের নাম করে শ্রমিকদের শোষণ করা যাবে না। শ্রমিকদের স্বার্থের জন্যই অনশনে বসেছি।

রংনীত চা বাগানে মোট কর্মী ৯০। তারমধ্যে ১০-১৫ জন শ্রমিক রিলে অনশন শুরু করেছেন। আন্দোলনরত বাগান শ্রমিকদের অভিযোগ, প্রতি বছর ইচ্ছেমতো চা বাগান খোলে কর্তৃপক্ষ। মজুরি, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও তা মেটানো হয়নি।

অনশনরত চা বাগান শ্রমিক সারদা লামা বলেন, আমরাও চাই চা বাগান খোলা থাক। কিন্তু সমস্যা মেটাতে হবে। এগ্রিমেন্ট করতে হবে কর্তৃপক্ষকে।

যদিও বাগান কর্তৃপক্ষ দাবি করছে, সমস্যা মেটাতে সব পক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। রংনীত চা বাগানের ম্যানেজার অতুল রানা বলেন, সবাইকে নিয়ে বৈঠকের পর খুলেছে, আমরা কাউকে জোর করছি না।

অনশনরত শ্রমিকদের শারীরিক অবস্থার খোঁজ নিতে শনিবার বাগানে যান জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।  

 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget