এক্সপ্লোর

Alipurduar: ৮ বছর পর খুলল চা বাগান, জারি থাকল তৃণমূল-বিজেপি তরজা

Alipurduar News: বন্ধ মধু চা বাগান খোলার পর শ্রমমন্ত্রীর গলায় শোনা গেল সতর্কবার্তা। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, 'নিন্দুকদের চক্রান্তে বাগানকে বন্ধ করার পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না।'

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: দীর্ঘ ৮ বছর পর খুলল আলিপুরদুয়ারের (Alipurduar) মধু চা বাগান (Madhu Tea Garden)। শ্রমমন্ত্রীর (Labour Minister) সতর্কবার্তা দিয়ে বলেছেন, 'নিন্দুকদের চক্রান্তে চা বাগানকে বন্ধ করার পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না'। অন্যদিকে গেরুয়া শিবিরের (BJP) কটাক্ষ, 'নিন্দনীয় কাজ করলে নিন্দা হবেই'।

দীর্ঘ ৮ বছর বন্ধ ছিল চা বাগান 

২০১৪ থেকে দীর্ঘ ৮ বছর বন্ধ ছিল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের (Kalchini Block) মধু চা বাগান। আচমকা সাসপেনশনের নোটিসে (suspension notice) কর্মহীন হয়ে পড়েন প্রায় হাজারখানেক শ্রমিক। বুধবার, সেই বন্ধ বাগান খুলতেই যেন উৎসবের মেজাজ। আবির খেলায় মাতলেন চা বাগানের শ্রমিকরা। 

চা বাগানকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি তরজা

বন্ধ মধু চা বাগান খোলার পর শ্রমমন্ত্রীর গলায় শোনা গেল সতর্কবার্তা। শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, 'নিন্দুকদের চক্রান্তে বাগানকে বন্ধ করার পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না। ছোটো সমস্যা হলে আমাদের বলবেন আমরা মিটিয়ে নেব। নিন্দুকেরা ছোটো সমস্যাকে বড়ো করে ঘা করে ক্যানসার করার চেষ্টা করবে, সাবধান থাকুন। বাগানের দায়িত্ব তাদেরই দেওয়া হবে যে কর্তৃপক্ষ শ্রমিক বন্ধু বা দরদী।'

আরও পড়ুন: Pingla Rape Case: ধর্ষণের চেষ্টায় গ্রেফতার, ফোনে হুমকি নির্যাতিতার পরিবারকে, অভিযুক্ত তৃণমূল নেতা

শ্রমমন্ত্রীর কথায় কটাক্ষ বিজেপির। আলিপুরদুয়ারের বিজেপির সাধারণ সম্পাদক মিঠু দাস বলেন, 'আমরাও চাই বাগান খুলুক। কিন্তু ভোটের রাজনীতিকে সামনে রেখে রাজনীতি, আদতে শ্রমিকদের বিপদের মধ্যে ফেলা। ৮ বছর বন্ধ থাকায় পরিকাঠামো ধ্বংস হয়েছে। শ্রমিকদের সঙ্গে অন্যায় হচ্ছে। নিন্দনীয় কাজ করলে নিন্দা হবেই।'

আপাতত মধু চা বাগানে বিদ্যুৎ না থাকায় সেখানে শুধুমাত্র চা পাতা তোলার কাজ চলবে। চা তৈরি হবে অন্য চা বাগানে। 

আরও পড়ুন: Hanskhali Rape Case: রোজ রোজ মদের আসর, একাধিক সম্পর্ক...ব্রজর বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ হাঁসখালির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget