এক্সপ্লোর

Kalimpong Samthar Lake : পর্যটন বিকাশে পদক্ষেপ, নিজেদের উদ্যোগে লেক সংস্কার করলেন কালিম্পংয়ের সামথার গ্রামবাসীরা

Tourist Place : পাহাড়ের পর্যটনে অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination) হিসেবে এখন বেশ পরিচিত কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম সামথার।

উমেশ তামাঙ্গ, কালিম্পং : পাহাড়ে পর্যটনের বিকাশে গ্রামবাসীদের উদ্যোগ। কালিম্পংয়ের (Kalimpong) সামথার গ্রামে নিজেদের উদ্যোগে লেক সংস্কার করলেন এলাকার বাসিন্দারা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক। 

নির্জন পাহাড়ি গ্রামে শান্ত এক লেক। তার মাথার ওপরে নীল আকাশ। আর সেই আকাশের বুকে জেগে রয়েছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। লেকের জলে ঝলমল করছে পাহাড় আর গাছের প্রতিবিম্ব। এককথায় মনোরম দৃশ্য কালিম্পং জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম সামথারের (Samthar)। পাহাড়ের পর্যটনে অফবিট ডেস্টিনেশন হিসেবে এখন বেশ পরিচিত এই নাম। সামথারকে আরও আকর্ষণীয় করে তুলতে, পাহাড়ি গ্রামের বাসিন্দারা নিজেরাই প্রাকৃতিক লেক সংস্কারের উদ্যোগ নিয়েছেন, যাতে আরও বেশি করে পর্যটকদের আনা যায়। গ্রামবাসীদের উদ্যোগে খুশি স্থানীয় বিধায়ক রুদেন লেপচা। সামথার লেককে পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে তোলার কাজে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। 

কীভাবে যাবেন সামথার -

শিলিগুড়ি (Siliguri) থেকে কালিম্পংয়ের সামথার যাওয়ার রাস্তা দুটি। একটি কালিঝোরা ড্যামের ওপর দিয়ে। আরেকটি রুট হল ২৭ মাইল ড্যামের ওপর দিয়ে। সামথার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরেই রয়েছে পানবু ভিউ পয়েন্ট (Panbu View Point), যেখান থেকে পাহাড়, তরাই, তিস্তা, যেখান থেকে সব দেখা যায়। 

দেখে নিন- পাহাড়ে অপূর্ব রঙের খেলা, তিস্তার নয়নাভিরাম দৃশ্য, পাহাড়ের শান্তি, ঘুরে আসুন পানবু ভিউ পয়েন্ট

পর্যটকদের হাতছানি বজায় রাখতে লেক সংস্কারে নামে গ্রামবাসীরা জানিয়েছেন, আমরা স্থানীয়রা মিলে লেক সংস্কারের কাজ করছি। আমরা চাই সামথার লেককে ট্যুরিস্ট স্পট বানানো হোক। তাদের কথায়, এই লেকে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখা যায় খুব ভাল। পর্যটকদের খুব ভাল লাগবে। এদিকে, কালিম্পংয়ের বিধায়ক রুদেন লেপচা জানিয়েছেন, 'স্থানীয়রা যে কাজ করেছেন, তাতে আমি খুশি। আমারও কর্তব্য তাঁদের কাজে সাহায্য করা। আমি তাঁদের সাহায্য করতে তৈরি। সামথার লেকের ওখানে ট্যুরিজমের সম্ভাবনা আছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
উইকেন্ডে স্বস্তি মিললেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget