এক্সপ্লোর

Darjeeling Kanchenjugha : কুয়াশার জাল ছিঁড়ে রোদের ঝিলিক আর কাঞ্চন দর্শন, সপ্তাহের শুরুতেই ঝলমলে দার্জিলিং

Darjeeling Kanchenjugha View : দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘার  সম্মোহন। সোনালি রোদে সোমবার ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘার  সম্মোহন। সোনালি রোদে সোমবার ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আর তাই দেখতে ভিড় জমেছে পর্যটকদের। রবিবারও কুয়াশায় মোড়া ছিল পাহাড়।

গত কয়েকদিন ধরেই পারদ ঘোরাফেরা করছে ৪-৫ ডিগ্রিতে। কুয়াশা ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেরে কিছুটা হতাশই হয়ে শৈলশহর। এদিন বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা দর্শনের পর আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা। 

শীতের দার্জিলিং 

দার্জিলিংয়ে তীব্র শীত পড়ে। ডিসেম্বরে শুরু হয় এবং ফেব্রুয়ারির শেষ অবধি কনকনে ঠান্ডা থাকে। এই সময় রাতের  তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যায়।  যেখানে সর্বোচ্চ তাপমাত্রা গড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। নিয়মিত তুষারপাত এখানে না হলেও, তীব্র ঠান্ডায় গত দু বছর মাঝে মধ্যেই তুষারপাত দেখেছে শৈলশহর । এই সময়ে দার্জিলিং ভ্রমণ অন্যরকম স্বাদ দেয়। শীতের আমাজ সেই সঙ্গে ঝকঝকে কাঞ্চন দর্শন, এর থেকে বড় প্রাপ্তি আর কীই বা হতে পারে। 

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ শীতল দিন আর ঘন কুয়াশার দাপটও যথেষ্ট । মালদা ও দুই দিনাজপুর, উত্তরবঙ্গের এই ৩ জেলায়  মূলত কুয়াশা ঘেরা সকাল। তবে কয়েকদিন পরই কুয়াশার জাল ছিঁড়ে দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। 

তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে জমিয়ে শীতের আমেজ আরো দু-দিন। পশ্চিমের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের আমেজ। বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা। আজ ও কাল রাজ্যজুড়ে শীতের আমেজ চলবে। উত্তরবঙ্গের তিন জেলায় শীতল দিনের পরিস্থিতি। আর ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতার দুশ মিটারের নিচে নামবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

উত্তরবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নেমে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 
                                                                               

সেরা শিরোনাম

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget