এক্সপ্লোর

Darjeeling Land Slide : শ্বেতিঝোরার কাছে ধসের জেরে পর্যুদস্ত পাহাড়, ঘুরপথে পৌঁছতে হচ্ছে সিকিম, গাড়ি-ভাড়া বাড়ার আশঙ্কা

Darjeeling Land Slide Update : রাস্তা পরিষ্কার না হওয়ায় যানবাহনের রুট বদল করা হচ্ছে  । গতকাল শ্বেতিঝোরার রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি।

সনৎ ঝা, উমেশ তামাং, দার্জিলিং : একটানা ভারী বৃষ্টিতে বাংলা-সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়কে ( National Highway )  শ্বেতিঝোরার কাছে নেমেছে ধস। আর তার জেরে বন্ধ যান চলাচল। এখনও রাস্তা পরিষ্কার না হওয়ায় যানবাহনের রুট বদল করা হচ্ছে  । গতকাল শ্বেতিঝোরার রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি।

ঘুরপথে চলছে গাড়ি

সিকিমের ( Sikkim ) সঙ্গে সড়কপথে যোগাযোগ স্বাভাবিক রাখতে ঘোরানো হচ্ছো গাড়ির রুট। কার্শিয়ং হয়ে ঘুরপথে ছোট গাড়িগুলি চলাচল করছে। ভারী যানবাহন গরুবাথান হয়ে, কালিম্পং ধরে সিকিম যাচ্ছে। এর ফলে পর্যটকদের ভোগান্তি বেড়েছে।  ঘুরপথে যাতায়াতে পণ্য়বাহী গাড়িগুলির সময় বেশি লাগায় দাম বাড়ার আশঙ্কা রয়েছে। যদিও রবিবার থেকেই শ্বেতিঝোরায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতির কাজ শুরু করেছে পূর্ত দফতর।                 

একটানা বৃষ্টি উত্তরবঙ্গে

গত সপ্তাহ থেকে একটানা বৃষ্টি হয়েই চলেছে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনও রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম।  এরই মধ্যে রবিবার দার্জিলিংয়ে নামল ধস নামে, তার জেরে ভেঙে যায় জাতীয় সড়ক, বিরাট গর্ত তৈরি হয়।  শ্বেতিঝোরার ধসে ভোগান্তের শেষ নেই পর্যটক ও স্থানীয়দের।  রবিবার , রাস্তা ভেঙে তিস্তা নদীতে পড়ে যায় একটি গাড়ি।       

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের  পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বুধবার থেকে হাওয়া বদল হবে। মালদা এবং দুই দিনাজপুরে আগামী ২৪ ঘন্টায় বছর বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে এবং ফিরবে অস্বস্তি।  

আপাতত, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তর আন্দামান সাগরে আগামী শুক্রবার একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) তৈরি হবে । এই ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। আরও শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সে দিকে নজর রাখছে আবহাওয়া দফতর। মৌসুমী অক্ষরেখা হুগলির উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

আরও পড়ুন :

ম্যাল, টয় ট্রেন, চায়ের নস্টালজিয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, আর কী দেখবেন দার্জিলিংয়ে ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget