এক্সপ্লোর

Darjeeling : ভয়ঙ্কর পরিস্থিতি ! হাসপাতালের উপর ধস, তড়িঘড়ি দার্জিলিংয়ে জারি এই নোটিস, বন্ধ হল ...

সমতল থেকে দার্জিলিং যাওয়া অন্যতম এই  সড়কপথ বন্ধ করে দেওয়া হল।  শনিবার সকালে ৬ ঘণ্টার জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।


উমেশ তামাং, দার্জিলিং : প্রবল বর্ষণে পাহাড়ে  ফে ভয়াবহ পরিস্থিতি। সিকিমে বিরাট ধসে কার্যত মাটিতে মিশে গিয়েছে একটার পর একটা বাড়ি। এদিকে  ক্রমাগত ভারী বর্ষণের জেরে বিপদ বেড়েছে দার্জিলিংয়েও। টানা দুর্যোগে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। সমতল থেকে দার্জিলিং যাওয়া অন্যতম এই  সড়কপথ বন্ধ করে দেওয়া হল।  শনিবার সকালে ৬ ঘণ্টার জন্য যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

প্রশাসনিক এক  বিজ্ঞপ্তি অনুসারে, শনিবার যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সকাল ৬  টা থেকে দুপুর ১২  টা পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কে সব রকমের গাড়ি চলাচল পুরোপুরি বারণ। পাহাড়ি এই পথ ধসের জেরে বারবার ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া টানা বৃষ্টিতে আলগা হয়ে যায় পাহাড়ের মাটি। তাই যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, তাই তড়িঘড়ি এই উদ্যোগ। 

তবে  শনিবারই যাঁরা শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমে দিকে যেতে চান, তাঁরা বিকল্প রাস্তা ব্যবহার করতে পারেন।  ১০ নম্বর জাতীয় সড়কে জরুরি যাত্রী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।  তার বদলে লাভা, গরুবাসান এবং আলগাড়া হয়ে ঘুরে যাতায়াত করা যাবে। এছাড়া পরিস্থিতি অনুযায়ী গাড়িগুলোকে মংপু বা জোরবাংলো-তিস্তা বাজার রুট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির ফলে পাহাড়ে পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কা  তৈরি হয়েছে। শুক্রবারই দার্জিলিংয়ের তাকদায় ধস নামে । তার জেরে ধসে পড়ে হাসপাতালের দেওয়াল ও ছাদ। চাপা পড়ে হাসপাতালের বেড। গুরুতর আহত হন এক রোগীও। তাই দুর্যোগের সময় দুর্ঘটনা এড়াতে রাস্তা মেরামতি করার এই জরুরি উদ্যোগ।  দুপুর ১২টার পর রাস্তার সার্বিক সুরক্ষা পরিস্থিতি খতিয়ে দেখে পুনরায় গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হতে পারে।  

আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। যদিও দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং ও জলপাইগুড়িতেও। 

এ বিষয় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, বৃষ্টি মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে। পুর্বাভাস আছে। তবে পর্যটকের সংখ্যা এখন পাহাড়ে খুব কম। পর্যটন প্রসঙ্গে তিনি আরও বলেন,  'প্রত্যেক জেলায় একটি করে পর্যটন কেন্দ্রকে উন্নয়ন করা হবে। আগের সরকার কিছুই করে নি। অর্থের কুড়ি শতাংশ খরচ হয়নি। '

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Advertisement

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget