এক্সপ্লোর

Darjeeling Mail: দার্জিলিং মেলে চুরি! যাত্রীর ব্যাগ-সহ ১ লক্ষ টাকা গায়েব

Darjeeling Mail Train: তাঁর দাবি, সেই ব্যাগে ছিল, ১ লক্ষ টাকা, বাড়ির চাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: দার্জিলিং মেলে (Darjeeling Mail) দুঃসাহসিক চুরি (Theft)! এক যাত্রীর ব্যাগ-সহ প্রায় ১ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। নবীন বাজোরিয়া নামে, বালিগঞ্জের (Ballygunj) বাসিন্দার ব্যাগটিই খোয়া গিয়েছে। 

বাজোরিয়া পরিবারের দাবি, সপরিবারে কালিম্পং (Kalimpong) বেড়াতে গেছিলেন তিনি। গতকাল ফেরার সময় নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে কলকাতাগামী (Kolkata) ট্রেনে ওঠেন। রাতে ট্রেন থেকে খোয়া যায় একটি ব্যাগ।                                                                              

তাঁর দাবি, সেই ব্যাগে ছিল, ১ লক্ষ টাকা, বাড়ির চাবি, বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ। নবীন বাজোরিয়া এও জানান, রাতে ট্রেনে কোনও পুলিশি প্রহরা ছিল না। শিয়ালদায় পৌঁছে জিআরপিতে অভিযোগ জানান তিনি। 

উল্লেখ্য, শিয়ালদা থেকে শিলিগুড়ি, দার্জিলিং বা সিকিম যাওয়ার অন্যতম ট্রেন হল দার্জিলিং মেল। শিয়ালদা থেকে উত্তরবঙ্গে যাওয়ার জন্য সকলেরই প্রথম পছন্দ দার্জিলিং মেল। এই ট্রেনের যাত্রী পরিষেবা যেমন উন্নত, তেমনই অন্য ট্রেনগুলির থেকে কম সময়ে শিয়ালদা থেকে NJP পৌঁছে যায় ট্রেনটি।                                              

আরও পড়ুন, ফের সিউড়ির ব্যাঙ্কে CBI, নজরে কি আরও অ্যাকাউন্ট?

দার্জিলিং মেল ট্রেনটি দীর্ঘদিন ধরে শিয়ালদা থেকে NJP পর্যন্ত যাতায়াত করে। একসময়ে হলদিবাড়ি পর্যন্ত চলত ট্রেনটি। পরে হলদিবাড়ি থেকে কেবল যাত্রী বোঝাই দুটি বগি প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে NJP স্টেশনে এসে দার্জিলিং মেলের সঙ্গে জুড়ত। পরবর্তীতে সেটি আবার বন্ধ হয়ে যায়। কিন্তু রেলের নতুন ঘোষণায় আগামী ১৫ অগাস্ট থেকেই দার্জিলিং মেলের রুট বর্ধিত হচ্ছে। এবার NJP নয়, শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত চলবে দার্জিলিং মেল।

কোচবিহার ও জলপাইগুড়ি সীমান্তের অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ স্টেশন হল হলদিবাড়ি। এতদিন শিয়ালদা থেকে সরাসরি প্রতিদিন কেবল একটি ট্রেন হলদিবাড়ি পর্যন্ত চলত। সেটি হল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। এবার দার্জিলিং মেলও হলদিবাড়ি পর্যন্ত যাতায়াত করবে। ফলে জলপাইগুড়ি ও কোচবিহারের বাসিন্দাদের বিশেষ সুবিধা হবে।

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget