এক্সপ্লোর

Darjeeling News : গোর্খা জনমুক্তি মোর্চার সেমিনারে সিপিএম ও হামরো পার্টি, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত!

GTA : উত্তরবঙ্গ সফরে গিয়ে গত সোমবার GTA নির্বাচন নিয়ে তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সনৎ ঝা, মোহন প্রসাদ ও উমেশ তামাঙ্গ, দার্জিলিং : পাহাড়ে (darjeeling) স্থায়ী রাজনৈতিক সমাধান চেয়ে সেমিনার (seminar) করল গোর্খা জনমুক্তি মোর্চা (gorkha ganamukti morcha)। তাতে গরহাজির ছিল বিজেপি (BJP), তৃণমূল কংগ্রেস (TMC), ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাৎপর্যপূর্ণভাবে সেমিনারে যোগ দেন হামরো পার্টি (hamro party) ও সিপিএমের (CPM) প্রতিনিধি।

গোর্খা জনমুক্তি মোর্চার উদ্যোগ

আগেই পৃথক রাজ্যের দাবি থেকে সরে এসেছে গোর্খা জনমুক্তি মোর্চা। অন্যদিকে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানেরও দাবি করেছে তারা। শনিবার এ নিয়ে একটি সেমিনার করে গোর্খা জনমুক্তি মোর্চা। তাতে পাহাড়ের সব রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয় শুধু মাত্র হামোরা পার্টি ও সিপিএমের প্রতিনিধিরা। অন্যদিকে গরহাজির ছিল বিজেপি, তৃণমূল ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেছেন, 'আমরা সবাইকে ডেকেছিলাম, না এলে কী আর করা যাবে।' অন্যদিকে, সদ্য দার্জিলিং পুরসভা দখল করা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড সেমিনার প্রসঙ্গে বলেন, 'আলোচনা ভাল হয়েছে।'

তৃণমূল ও বিজেপির বক্তব্য

মোর্চার ডাকা সেমিনারে অনুপস্থিত থাকলেও পাহাড়ের মানুষের সমস্যার সমাধানে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে তৃণমূল ও বিজেপি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী বলেছেন, 'মুখ্যমন্ত্রী তো আগেই ওদের দাবি ড্রাফ্ট করে পাঠাতে। আমি সংসদের কাজে ছিলাম'। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেছেন, 'সংসদের কাজের জন্য ব্যস্ত। সেজন্য যেতে পারব না বলেছিলাম। তবে, পাহাড়ের আওয়াজ কেন্দ্রের কাছে পৌঁছে দেওয়ার কাজ করব।'

বামফ্রন্টের বক্তব্য

পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছে বামেরা। সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেছেন, 'বামেরা প্রথম থেকেই বলে আসছে পাহাড় ইস্যুতে স্থায়ী রাজনৈতিক সমাধান দরকার।''

প্রসঙ্গত, উত্তরবঙ্গ সফরে গিয়ে সোমবার GTA নির্বাচন নিয়ে তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক দিনের মাথায় পাহাড়ে স্থায়ী সমাধানের জন্য সেমিনার করল গোর্খা জনমুক্তি মোর্চা। 

আরও পড়ুন- পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা, উচ্চ ক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের প্রস্তাব
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
Rahul Gandhi: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget