এক্সপ্লোর

Darjeeling News: মাদলের আওয়াজে মাতল পাহাড়, শিলিগুড়িতে এই প্রথম তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল উদযাপন !

Terai Himalayan Festival In SIliguri: এই প্রথম শিলিগুড়িতে উদযাপিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল

বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়িতে অনুষ্ঠিত হল "তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল"। এই প্রথম শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। মূলত দশ ঘন্টা ব্যাপী এই ফেস্টিভ্যালে উপচে পড়ল ভিড়।

জানা গিয়েছে, দার্জিলিং জেলা প্রশাসন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রবিবার আয়োজিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। এদিন এই ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকার, পৌরনিগমের ডেপুটির রঞ্জন সরকার, এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।

মূলত এই ফেস্টিভ্যালে ফ্লাওয়ার শো, পেট শো, আর্ট এক্সিবিশন সহ বেশ কিছু কার্যকলাপ অনুষ্ঠিত হবে এই দশ ঘন্টা ব্যাপী। যার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশেষ করে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই ফেস্টিভ্যালের মঞ্চে। পাশাপাশি যেহেতু বেলা বারোটা   থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে, সে কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জরুরিকালীন ব্যবস্থায় মোতায়েন রাখা হয়েছে।

এছাড়াও এই অনুষ্ঠান চলাকালীন থাকছে পুলিশি বিশেষ নজরদারি এবং যেহেতু শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সেবক মোড় থেকে এআর ভিউ মোড় পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকবে, সে কারণে মানুষের কোনও যাতে চলাচলের সমস্যা না হয় সেদিকে নজর রেখে করা হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। ঘুর পথ দিয়ে সমস্ত গাড়ি যাওয়া আসা করবে বলে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে, শিলিগুড়ি মেট্রো পলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফে। অপরদিকে এদিন অনুষ্ঠান শুরু হতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় তেরাই হিমালয়ান ফেস্টিভেল-এ।

আরও পড়ুন, ভোগান্তির রেল অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ঘণ্টা তিনেক ব্যাহত রইল পরিষেবা

অপরদিকে, ঠিক এমন সময়েই খারাপ আবহাওয়ার বার্তা হাওয়া অফিসের। উত্তরবঙ্গে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়।  জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।  মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget