এক্সপ্লোর

Darjeeling News: নেতৃত্ব নিয়ে ক্ষোভ! শিলিগুড়িতে পদত্যাগ একের পর এক বিজেপি নেতার

BJP: পদত্যাগ বিধায়ক দুর্গা মুর্মুর। পদত্যাগ করেছেন আরও ৩১ জন বিজেপি পদাধিকারী।

সনৎ ঝা, দার্জিলিং: সব ঠিক থাকলে সামনের বছরেই লোকসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে ফের প্রকাশ্য়ে বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দল। এবার বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলায়। শিলিগুড়ি সাংগঠনিক জেলার নতুন সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ কর্মীদের একাংশের। সেই ক্ষোভের কথা জানিয়ে জেলার সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ বিধায়ক দুর্গা মুর্মুর। পদত্যাগ করেছেন আরও ৩১ জন বিজেপি পদাধিকারী। অরুণ মণ্ডলকে দায়িত্ব দেওয়ার পরেই গোলমাল শুরু হয়।

সাংগঠনিক রদবদল নিয়ে বারবার সামনে আসছে বিজেপির অভ্যন্তরে দলীয় অসন্তোষ। এবার শিলিগুড়িতে (Siliguri) বিজেপির জেলা কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করলেন ৩০ জন। পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক মণ্ডল সভাপতিও। পঞ্চায়েত ভোট মিটতেই শিলিগুড়িতে সামনে চলে এল বিজেপির অন্দরের বিবাদ। সূত্রের খবর, সম্প্রতি মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দ বর্মনকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে, সেই জায়গায় আনা হয় অরুণ মণ্ডলকে। ২০১৪ সালে সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া অরুণ মণ্ডল বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ রাজু বিস্তের ঘনিষ্ঠ বলে পরিচিত। 

দলীয় সূত্রে খবর, সম্প্রতি এই দুজনের সঙ্গেই বিধায়ক আনন্দ বর্মনের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এর মধ্যেই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় আনন্দ বর্মনকে। মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দ বর্মন বলেন, 'এটা একটা মিউজিক্যাল চেয়ার। এটা তো আর তৃণমূল বা কংগ্রেস নয়, যে চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে! আমাকে তাড়ায়নি, আমার পদ পরিবর্তন হয়েছে।'

এই আনন্দ বর্মনকে সরিয়ে সিপিএম থেকে আসা অরুণ মণ্ডলকে জেলা সভাপতির পদে বসাতেই শিলিগুড়িতে কার্যত বিদ্রোহ শুরু হয় বিজেপির অন্দরে। ফাঁসিদেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু-সহ অন্তত ৩০ জন বিজেপির জেলা কমিটি থেকে সরে যান। দল না ছাড়লেও পদ থেকে ইস্তফা দিয়েছেন একাধিক মণ্ডল সভাপতিও। 

আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেন, 'চলতি সপ্তাহেই আমি শিলিগুড়ি যাচ্ছি। বসে কথা বলব। কী সমস্যা জানব। আশা করি আলোচনায় মিটিয়ে নেওয়া যাবে।'

তৃণমূলের কটাক্ষ:
গোটা ঘটনায় বিজেপির দিকে কটক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, 'শিলিগুড়ির মতো ঘটনা আরও বাড়বে। সুকান্ত আগে ওদিকে নজর দিক।'

উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা তো বটেই, গত বিধানসভাতেও মোটের উপর ভাল ফল করেছিল বিজেপি। যদিও সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এবার সেখানেই সামনে এল বিজেপির গোষ্ঠীবিবাদ। 

আরও পড়ুন: হস্টেলে ছাত্রমৃত্যু-কাণ্ডে যাদবপুরের ৩ ছাত্র ইউনিয়নকে নোটিশ হাইকোর্টের

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget