এক্সপ্লোর

Siliguri News: ৫০০ টাকা চাঁদা, দাবি না মেটানোয় ৮ দুষ্কৃতী মিলে যা করল ব্যক্তির; মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে

Extortion Allegation: ৩৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এটি শিলিগুড়ি পুরসভার একেবারে প্রান্তিক এলাকা।

সনৎ ঝা, শিলিগুড়ি : আলোর উৎসবের মধ্যেই আরও এক বিষাদের ঘটনা। এবার ঘটনাস্থল শিলিগুড়ি। চাঁদা না দেওয়ায় শিলিগুড়িতে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেল ! অভিযোগ, এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু, তা না মেলায় হামলা চালায় দুষ্কৃতীরা। দাবিমতো চাঁদা না দেওয়ায় প্রায় ৮ জন দুষ্কৃতী হামলা চালিয়ে ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ জহুরীর। পুলিশ সূত্রে দাবি, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই চলছে তোলাবাজি। এনিয়ে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে অভিযুক্তরা এখনও অধরা।

কী ঘটনা ?

৩৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এটি শিলিগুড়ি পুরসভার একেবারে প্রান্তিক এলাকা। রাত সাড়ে ৮টা নাগাদ মহম্মদ জহুরী বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় ৮ থেকে ১০ জন আসে। ৫০০ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে হবে বলে জোর করে তারা। অভিযোগ, তা না দিতে চাওয়ায় তাদের  মধ্যে ঝগড়া শুরু হয়। তারমধ্যেই মারধর, লাথি, ঘুষি। এরপর আহত অবস্থায় মহম্মদ জহুরীকে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের বয়স ৫৫। তিনি আঘাত সহ্য করতে পারেননি।

এদিকে দিনকয়েক আগেই কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় গ্রেফতার করা হয় ৬ জনকে। শিলিগুড়ি  মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার (Bhaktinagar Police Station) অধীন আশিঘর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করে ব্যারাকপুর সাইবার ক্রাইম। তাদের থেকে একাধিক পাসবুক, এটিএম কার্ড এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, ধৃতরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দেশ-বিদেশে মোটা টাকার লেনদেন করত। গোটা ঘটনায় এখন মূলচক্রীর খোঁজ শুরু করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম। 

সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। এরপরই ব্যারাকপুর সাইবার ক্রাইমের আধিকারিকরা জানতে পারেন, শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘাটি গেঁড়েছিল দুষ্কৃতীরা। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভাড়া নিত তারা। সেসব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করে প্রতারণা করা হত। সেই খবর পেতেই ব্যারাকপুর সাইবার ক্রাইম শিলিগুড়ি এসে পৌঁছোয়। যৌথ অভিযানে পুলিশের জালে ধরা পড়ে ছয় জন। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget