এক্সপ্লোর

Toy Train Accident : ধাক্কা মেরে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছিল টয়ট্রেন ! রাতেই মৃত্যু ছাত্রীর, উত্তাল শৈলশহর

সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি।

 

মোহন প্রসাদ , দার্জিলিং : সোমবার টয় ট্রেন দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন। চলছিল জমে মানুষে টানাটানি। শেষরক্ষা হল না। সোমবার রাতেই হাসপাতালে মারা গেলেন কার্শিয়ংয়ের তরুণী ছাত্রী। সোমবান হাঁটতে হাঁটতে রেললাইনের উপরে চলে আসেন ওই ছাত্রী। সম্পবত কানে ছিল ইয়ারপড। তাই হর্নের আওয়াজও শুনতে পাননি তিনি। বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হন ওই ছাত্রী। অভিযোগ  ধাক্কার মারার পরেও তাঁকে কিছুটা দূর টেনে নিয়ে যায় টয় ট্রেন। গুরুতর জখম হন তিনি। 

সোমবার দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার সময় কার্শিয়াঙে ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের কারও কারও মতে, কানে ইয়ার পড থাকায় হর্নের শব্দ বা রেলের আওয়াজ শুনতেই পাননি তিনি। কিন্তু রেল চালকও তাঁকে সরতে না দেখে কেন থামালেন না ট্রেন, প্রশ্ন উঠছে। কারণ টয়ট্রেনের গতি সাধারণত মন্থরই। তাই প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ।  

সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। তারপর চিকিৎসার জন্য পাঠানো হয় শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে । সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। 

এদিকে, নিহত ছাত্রীর পরিবারের সদস্যরা মঙ্গলবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । রেলের বিরুদ্ধে সরব হয়েছেন মইকাইবাড়ি চা বাগানের বাসিন্দারা।  কার্সিয়ং রেলওয়ে স্টেশনে চলছে বিক্ষোভ । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার জয় রাইড সহ সমস্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। 

অন্যদিকে,  কার্শিয়ং রেলওয়ে স্টেশনে ডিএইচআর পরিচালক, জিটিএ প্রধান, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মৃতের পরিবারের সঙ্গে একটি বৈঠক চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে।  

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget