এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়িতে ৬১ লক্ষ টাকার সোনা-সহ গ্রেফতার ২ পাচারকারী !

Smugglers Arrested: ধৃত দুই ব্যক্তি ব্যাংকক থেকে ভুটানের বিমানবন্দরে নেমে, সেখান থেকে ফ্রুন্টসিলিং হয়ে ভারতে প্রবেশ করে

সনৎ ঝা, শিলিগুড়ি : ৬১ লক্ষ টাকার সোনা-সহ দুই পাচারকারীকে পাকড়াও করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। ব্যাংকক থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল ওই পরিমাণ সোনা। তবে, তা ব্যর্থ করল রাজস্ব দফতর। গত শনিবার শিলিগুড়ি জংশন থেকে দুই সোনা পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের ল্যাপটপের মধ্যে থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রামের ১০টি সোনার বিস্কুট। মোট ১ কেজি সোনা উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য আনুমানিক ৬১ লক্ষ টাকা।

দুই পাচারকারী তথা ভুটানের বাসিন্দা ফুক সেরিং ও তামিলনাড়ুর আমজাদ খান ব্যাংকক থেকে সোনা নিয়ে কলকাতায় পাচারের উদ্দেশ্যে আসছে বলে খবর মেলে। সেই মতো শিলিগুড়ি জংশনে ডেরা বাঁধে রাজস্ব গোয়েন্দা দফতর। কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিলিগুড়ি জংশনে পৌঁছাতেই ট্রেন থেকে গ্রেফতার করা হয় ওই দুই পাচারকারীকে।

ধৃত দুই ব্যক্তি ব্যাংকক থেকে ভুটানের বিমানবন্দরে নেমে, সেখান থেকে ফ্রুন্টসিলিং হয়ে ভারতে প্রবেশ করে। এরপর আলিপুরদুয়ার থেকে ট্রেনে চেপে জংশনে নেমে সেখান থেকেই সোনা কলকাতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। 

এদিকে দিন দু'য়েক আগে ৪ কোটি ৩৩ লক্ষ টাকা মূল্যের সোনা পাচারের চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF Foils Gold Smuggling Attempt)। বিএসএফের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৬০টি সোনার বিস্কুট-সহ এক সোনা পাচারকারীকে ধরেছে তারা। ধৃতের নাম সুরজ মগ বলে জানায় বিএসএফ। অভিযুক্ত উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার জয়পুর গ্রামের বাসিন্দা।

গত ১ নভেম্বর, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইসিপি পেট্রাপোল ১৪৫ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের জওয়ানরা সুরজকে ধরেন। বিএসএফের দাবি, তাঁর কাছ থেকে ৬০ টি সোনার বিস্কুট মিলেছে। চোরাচালানকারী সন্দেহে বিএসএফের হাতে পাকড়াও সুরজ এই সোনার বিস্কুটগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। সোনার বিস্কুটগুলির ওজন আনুমানিক ৬.৯৯৮  কিলোগ্রাম। বাজারমূল্য আনুমানিক ৪ কোটি ৩২ লক্ষ ৮৬ হাজার টাকা।

সীমান্তরক্ষী বাহিনীর দাবি, ১৪৫ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের কর্মীরা চেকপোস্টে ডিউটির সময় আইসিপি পেট্রাপোলে একটি খালি ভারতীয় ট্রাক দাঁড় করান। সূত্রের খবর, বিএসএফ-এর গোয়েন্দা শাখা থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জওয়ানরা ট্রাকের কেবিনে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি করেছিলেন। সেখান থেকে সাদা স্বচ্ছ টেপে মোড়া ৬০ টি সোনার বিস্কুট উদ্ধার হয়, জানায় বিএসএফ। তাতে বিভিন্ন ধরনের চিহ্ন-ও ছিল। পরে ঘটনাস্থল থেকে ট্রাকের চালককে আটক করে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget