এক্সপ্লোর

Mamata Banerjee: SIR-এ নাম বাদের প্রতিবাদ, ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee on West Bengal SIR: এসআইআরে নাম বাদের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ মার্চ ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন তিনি।

কলকাতা: শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে এসআইআরের চূড়ান্ত তালিকা (SIR Final List)। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই সংঘাত পৌঁছেছে চরমে। এসআইআর নিয়ে শুরু থেকেই উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। তালিকা প্রকাশের আগে থেকেই ক্রমে চড়ছিল রাজনীতির পারদ। তালিকা প্রকাশের পর ফের যুযুধান তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) দুই পক্ষ। এসআইআরে নাম বাদের প্রতিবাদে এবার ধর্নায় বসবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৬ মার্চ ধর্মতলায় (Dharmatala) মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন তিনি। 

এসআইআরের 'রেজাল্ট আউট' এর পরে সংঘাত পৌঁছেছে চরমে। ফলস্বরূপ ফের একবার পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বিপুল পরিমাণে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এসআইআরে নাম বাদের ঘটনার নিন্দা করে বলেন, "আমরা এনিয়ে মাঠে নামব। ৬ তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি দুপুর ২টো থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসবেন।" অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের পরবর্তী কমর্সূচি কী হবে তা ৬ তারিখ ধর্নামঞ্চ থেকেই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "মেট্রো চ্যানেলের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন সেই একই জায়গায় ধর্নায় বসবেন। আমরা ইতিমধ্যেই দলের তরফ থেকে একটি চিঠি জমা করেছি।" কলকাতার আশেপাশে, পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছে নিজের এলাকা সামলে তাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।  

এসআইআর ইস্যু নিয়ে বরাবর সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) উপস্থিত ছিলেন তিনি। শীর্ষ আদালতে দাঁড়িয়ে নিজে সওয়াল করেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্দেশ না মানার অভিযোগ আনেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের ঠিক আগে তিনি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে না জানিয়ে জুডিশিয়াল অফিসারদের জন্য নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, এমনই দাবি করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন একাধিক বিএলও-র 'মৃত্যু', এসআইআর শুনানিতে সাধারণ মানুষের হয়রানি, লজিক্যাল ডিসক্রিপেন্সি-র মতো একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পরবর্তী সময়ে ৬ মার্চ ধর্নামঞ্চ থেকে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget