এক্সপ্লোর

Darjeeling Hot Weather : দার্জিলিংয়ের তাপমাত্রা ২৯ ছুঁইছুঁই, গরমে নাভিশ্বাস পর্যটকদের, কেন এমন পরিস্থিতি শৈলশহরে

Weather Update Today : আশ্বিনে পাহাড়ে তাপমাত্রা চড়ছে ২৯ এর কাছাকাছি। সেই সঙ্গে চড়া রোদ । ফলে গায়ে সোয়েটার তো দূরের কথা, হোটেলে একটু পাখার বাতাস চাইছেন পর্যটকরা। 

অরিত্রিক ভট্টাচার্য, মোহন প্রসাদ, উমেশ তামাং, দার্জিলিং : কলকাতার গরম থেকে বাঁচতে অনেকে এই সময় পাহাড়ে চলে যান। কিন্তু, সেখানেও স্বস্তির লেশমাত্র নেই। উল্টে পাহাড়ে বেড়াতে যাওয়া যাত্রীদের কপালে জুটেছে অন্য বিড়ম্বনা। পাহাড়ে কোনও  বছরই এত গরম পড়ে না , যে পাখার দরকার হয়। পাখা বা এসি , দার্জিলিংয়ের হোটেলগুলিতে অমিল। কিন্তু এবার নজিরবিহীন তাপমাত্রা। আশ্বিনে পাহাড়ে তাপমাত্রা চড়ছে ২৯ এর কাছাকাছি। সেই সঙ্গে চড়া রোদ । ফলে গায়ে সোয়েটার তো দূরের কথা, হোটেলে একটু পাখার বাতাস চাইছেন পর্যটকরা। 

রবিবার দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রি বেশি। গরমের জন্য পর্যটকরা দুপুরে হোটেলের বাইরে বেরোচ্ছেনই না। পরিস্থিতি এমন যে , পাহাড়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে, শিক্ষমন্ত্রীর কাছে স্কুলের সময় পরিবর্তনের আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

কিন্তু হঠাৎ পাহাড়ে এমন তাপমাত্রা কেন ? পরিবেশ আন্দোলন কর্মী রাজ বসু এর জন্য দায়ী করছেন, বছরের পর বছর ধরে পাহাড়ে হয়ে চলা অপরিকল্পিত নির্মাণকে। আর এই নির্মাণ বাড়ার কারণে গরমও বাড়ছে । 

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত মনে করছেন, ' কোনও জায়গায় বাধা না পেয়ে সূর্যরশ্মি পড়লে গরম বাড়ে। দার্জিলিংঙে গরমের কারণ এটাই। দক্ষিণবঙ্গে নিম্নচাপ ছিল। উত্তরের আকাশের পরিষ্কার হওয়ার কারণে গরম বেড়েছে।'

তবে মঙ্গলবার থেকে পাহাড়ে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি হতে পারে।  বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 

অন্যদিকে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে পুজোর আগে বাংলায় ফের ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।  একদিকে পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে বর্ষার বিদায় পর্ব শুরু হচ্ছেস, অন্য দিকে আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Weather Update: অস্বাভাবিক আর্দ্রতা ও গরমে নাজেহাল বঙ্গবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল আবহাওয়া দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget