এক্সপ্লোর

Kolkata Metro Rail : ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি ? বড় ঘোষণা কলকাতা মেট্রোর

Kolkata Metro Rail Ticket Fare : নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। জানুন বিস্তারিত।

কলকাতা : আগামী সপ্তাহ থেকে ব্লু লাইনে মেট্রোর ভাড়া বাড়ছে। তবে সব পরিষেবার জন্যই টিকিটের মূল্য বাড়বে না। দাম বাড়ছে শেষ মেট্রোর টিকিটের।       

মেট্রো রেলওয়ে সূত্রের খবর,  যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি  দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই ওই মেট্রো চালানো লাভদায়ক হচ্ছে না। তবে কিছু যাত্রীর কাছে এটা রাতের লাইফলাইন হয়ে উঠেছে। বেশি রাতে কাজ থেকে ফেরা মানুষদের কাছে ইতিমধ্যেই এই পরিষেবা অপরিহার্য হয়ে উঠেছে। তাই দুইদিক বজায় রেখে, লোকসান এড়িয়ে পরিষেবা চালু রাখতে এবার বিশেষ ব্যবস্থা নিল মেট্রো রেলওয়ে। 

শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। তারপর রাত ১০টা ৪০-এর ট্রেনের সওয়ারি দের বর্তমান ভাড়ার থেকে ১০ টাকা করে বেশি ভাড়া দিতে হবে। কবি সুভাষ থেকে ওই সময় একটি ট্রেন ছাড়ে দমদমের উদ্দেশে আর অন্যদিকে দমদম থেকে ট্রেন ছাড়ে কবি সুভাষ ( নিউ গড়িয়া ) স্টেশনের উদ্দেশ। উভয় ক্ষেত্রেই এই নতুন ভাড়া প্রযোজ্য হবে। 

এই বছরই রাতের দিকে যাত্রীদের সুবিধের কথা ভেবে পরীক্ষামূলকভাবে রাত ১১টায় শেষ মেট্রো চালু করা হয়েছিল। কিন্তু দেখা যায়, রাত ১১টায়  মেট্রোর কামরাগুলি প্রায় ফাঁকাই থাকছে। ফলে আর্থিক লাভ হয়নি তেমন। তারপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, রাত ১১ টায় শেষ মেট্রো চালানো হবে না। জানানো হয়, যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে। তারপর থেকেই  দমদম ও নিউ গড়িয়া থেকে শেষ মেট্রো ছাড়তে শুরু করে রাত ১০টা ৪০ মিনিটে। তার আগের মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০-এ। শেষ মেট্রোর সময় খোলা থাকে না টিকিট কাউন্টার। শুধুমাত্র স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যাতায়াত করে থাকেন মেট্রো যাত্রীরা। ভাড়া বাড়লেও যাত্রীদের স্মার্ট কার্ড এবং UPI পেমেন্ট মোডে টিকিট কেটে যেতে হবে।                            

আরও পড়ুন :            

অভীক দে-কে কাউন্সিলে ফেরানো নিয়ে পথে বসলেন চিকিৎসকরা, ফের প্রশ্ন তুললেন ডা. দেবাশিস হালদার           

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget