এক্সপ্লোর

Siliguri : বামেদের উদ্দেশে জোট বার্তা কংগ্রেসের, মহকুমা পরিষদের ভোটে কি এবার শিলিগুড়ি মডেল ?

Congress and Left on Siliguri Mahakuma Parishad Vote : বামেরাও বুঝিয়ে দিয়েছে, যে দল যেখানে শক্তিশালী, সেখানে সেই লড়াই করবে। দুই দলের এই সক্রিয়তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল-বিজেপি।

সনৎ ঝা, শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও কি এবার শিলিগুড়ি মডেল (Siliguri Model) ? বামেদের উদ্দেশে জোট বার্তা দিল কংগ্রেস (Congress)। বামেরাও বুঝিয়ে দিয়েছে, যে দল যেখানে শক্তিশালী, সেখানে সেই লড়াই করবে। দুই দলের এই সক্রিয়তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল-বিজেপি।

দার্জিলিং (সমতল) জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার বলেন, তৃণমূল-বিজেপিকে হারাতে গেলে শিলিগুড়ি মডেল চালু করতে হবে এবং শিলিগুড়ি মডেল একমাত্র বিকল্প পথ।

শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে কি ফিরছে শিলিগুড়ি মডেল ? বামেদের জোট বার্তা দিয়ে, কংগ্রেসের অন্দরে উঠল এমনই দাবি। ১০ আসন বিশিষ্ট শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট ২৬ জুন। ৮টি আসনে প্রার্থী দিয়েছে বামেরা। সাতটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থীরা। ৭ আসনে মুখোমুখি লড়াই হতে চলেছে। ৭ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার আগে প্রার্থী প্রত্যাহার নিয়ে দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে তৎপরতা। 

শঙ্কর মালাকার বলেন, সিপিএমও এককভাবে তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে না। কংগ্রেসও এককভাবে তৃণমূল-বিজেপিকে হারাতে পারবে না। চেষ্টা চালাচ্ছি, আরও কয়েকটি সিপিএম ছেড়ে দিলে মানুষের কাছে বার্তা ভাল যাবে।

এদিকে দার্জিলিং বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার বলেন, আসনভিত্তিক সমঝোতা হয়েছে। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে হয়েছে। আমাদের মধ্যে বিনিময় চলতে থাকবে কংগ্রেসের সঙ্গে। অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেব।

এদিকে বাম-কংগ্রেসের তৎপরতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল-বিজেপি। দার্জিলিং (সমতল) তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, প্রত্যেক ভোটে তৃণমূল অলিখিত জোটের বিরুদ্ধে লড়েছে। প্রত্যেক ভোটে আমাদের ভোট বেড়েছে। অনৈতিক জোট নিয়ে আমরা চিন্তিত নই।

শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ২০২১-এর ভোটে বাম-কংগ্রেসকে উৎখাত করে দিয়েছে। ওদের নিয়ে চিন্তা করছি না। মানুষ বিজেপির সঙ্গে থাকবে।

ফেব্রুয়ারিতে শিলিগুড়ি পুরভোটে কয়েকটি ওয়ার্ডে বাম-কংগ্রেসের বোঝাপড়া হলেও, কোনও দলই ছাপ ফেলতে পারেনি। অথচ, ১৯৯০ থেকে ২০২০ পর্যন্ত শিলিগুড়ি মহকুমা পরিষদ ছিল বামেদের দখলে। কংগ্রেসের জোট বার্তার পর, বামেরাও বুঝিয়ে দিয়েছে আলোচনার পথ খোলা।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget