এক্সপ্লোর

Bagnan: বাগনানে নদীর চরে বিরল প্রজাতির অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ, হবে ময়নাতদন্ত

Olive Ridley: সকালে রূপনারায়ণ নদীতে ভাটা চলার সময় স্থানীয় বাসিন্দারা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে।

বাগনান: বাগনানে (Howrah Bagnan) নদীর চরে পাওয়া গেল বিরল প্রজাতির অলিভ রিডলে (Olive Ridley) কচ্ছপের মৃতদেহ । সোমবার সকালে বাগনানের বাকসীহাটের  মানকুরে  রূপনারায়ণ নদীর চর  থেকে উদ্ধার  প্রায় ৪৫ - ৫০ কেজি ওজনের একটি সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ । কীভাবে ওই দেহ ভেসে এলো তা এখনও স্পষ্ট নয় ।

সকালে রূপনারায়ণ নদীতে ভাটা চলার সময় স্থানীয় বাসিন্দারা দেখেন একটি বিশাল আকৃতির কচ্ছপের মৃতদেহ নদীর পাড়ে পড়ে আছে । খবর ছড়িয়ে পড়তেই বড় কচ্ছপ দেখতে গ্রামবাসীদের ভিড় জমে যায় । এলাকার পরিবেশপ্রেমী হিসাবে পরিচিত রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে । কিছুক্ষণের মধ্যেই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমন ধাড়া-রা ঘটনাস্থলে পৌঁছন ।

তাঁরা দেহটি পর্যবেক্ষণ করে দেখেন কচ্ছপের দেহে কোন আঘাতের চিহ্ন নেই । তাঁরা বলেন, কয়েকদিন আগেই কচ্ছপটির মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় জেলা বন দফতরে। সোমবার দুপুরে  বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যান গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে । সেখানে দেহটির ময়না তদন্ত করা হবে । 

বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিক বলেন, "এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না । মাঝে মাঝে পথ ভুলে সমুদ্র থেকে নদীতে চলে আসে । নোনা জল থেকে মিঠে জলে আসার কারণে কচ্ছপটি অসুস্থ হয়ে থাকতে পারে । সেই কারণে মৃত্যু হতে পারে ।"    

বন দফতর সূত্রে জানা গিয়েছে, নদী দূষণ বা সমুদ্র দূষণের ফলে, নাকি অন্য  কিছু কারণে কচ্ছপটির মৃত্যু হয়েছে তা  ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর বোঝা যাবে । মৃত্যুর আসল কারণ জানা যাবে । উল্লেখ্য প্রতি বছর অস্ট্রেলিয়া থেকে ওড়িশার গড়িমারা সমুদ্র সৈকতে হাজার হাজার অলিভ রিডলে কচ্ছপ ডিম পাড়তে ভিড় করে । তাদের মধ্যে কেউ কেউ পথ ভুলে নদীতে এবং বিভিন্ন রাজ্যের সমুদ্র সৈকতে চলে আসে ।       

আরও পড়ুন: দেওয়ালে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি, চোখ ধাঁধানো ডাইনিং টেবিল! এক ঝলকে কপিল দেবের বাড়ি

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget