এক্সপ্লোর

Kolkata Building Collapse:গার্ডেনরিচে বেআইনি বহুতল ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

Garden Reach incident:বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল লম্বা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। ১৮ ঘণ্টা পার, ধ্বংসস্তূপে এখনও ৪-৫জন আটকে বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে (Garden Reach Building Collapse) মৃত্যুমিছিল লম্বা হচ্ছে। রাতের দিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। ২২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপে ২ জন আটকে বলে জানালেন উদ্ধারকারীরা। গুরুতর জখম অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে ভর্তি ১২জন।  আলোর অভাবে আজকের মতো বন্ধ উদ্ধার অভিযান খবর সূত্রে। গ্রেফতার হয়েছে ওই নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার। ধৃতের  বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা পুলিশের। 

বিশদ...
ঘড়িতে রাত ১২টা বাজতে তখন বেশ কিছুক্ষণ বাকি। এমন সময়, হঠাৎই গার্ডেনরিচের ফতেপুরে ব্যানার্জিপাড়া লেনে ভেঙে পড়ে ওই বহুতল বাড়ি। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বিপত্তির ঘটনায় রাত থেকেই তুমুল হইচই শুরু হয়ে যায়। ভোরের আলো ফুটতে না ফুটতেই একের পর এক মর্মান্তিক খবর আসতে থাকে। তার পর থেকে বেলা যত গড়িয়েছে, তত লম্বা হয়েছে মৃতের তালিকা। সোমবার শেষ পাওয়া পাওয়া খবর অনুযায়ী, এই ভয়ঙ্কর বিপর্যয়ে অন্তত ৯ জনের প্রাণ গিয়েছে। তবে এতেই যে মৃত্যুমিছিল শেষ হচ্ছে, তা নিশ্চিত করে বলার জায়গা নেই। কারণ উদ্ধারকারীদের আশঙ্কা, বিপর্যয়ের প্রায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও ধ্বংস্তূপের তলায় ২ জন চাপা পড়ে থাকতে পারে। তা ছাড়া আরও ১২ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে ভর্তি। সেক্ষেত্রে মৃতের সংখ্যা কোথায় পৌঁছবে, তা নিয়ে উদ্বেগের চোরাস্রোত থাকছেই।

যা যা ঘটল...
এদিন সকালে ঘটনাস্থলে পরিদর্শনে পৌঁছে যান কলকাতা পুলিশের কমিশনার। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম। একটু পরই শোনা যায়,ধ্বংসস্তূপের নিচে যাঁরা আটকে রয়েছেন, তাঁদের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। কিন্তু খোদ মেয়রের বিধানসভা এলাকাতেই কী ভাবে চলছিল  এমন বেআইনি বহুতল নির্মাণ? প্রশ্নের মুখে বাম আমলের দিকে আঙুল তোলেন ফিরহাদ হাকিম। পাল্টা, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'বাংলায় ব্যাপক ভাবে বেআইনি নির্মাণের দায় কার? ফিরহাদ হাকিমের জন্য বন্দর এলাকায় বেআইনি নির্মাণ হয় শামস ইকবালের মদতে। ঘোরেন ৫ কোটির গাড়ি নিয়ে।'  শামস ইকবালের গ্রেফতারির দাবি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল সাড়ে নটার একটু আগে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ বাধা অবস্থাতেই এলাকা ঘুরে দেখেন। অন্য দিকে, ধীরে ধীরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। 'দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়', গার্ডেনরিচের ঘটনা নিয়ে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সন্ধের দিকে জানা যায়, মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৯-এ। এই বিপর্যয়ের তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড শাখা। খুন, খুনের চেষ্টা, গাফিলতির ধারায় মামলা দায়ের করেছে পুলিশের। 

 

আরও পড়ুন:‘BJP রাখতে পারল না’, বলেছিলেন সেবার, ২২ মাসেই ফের পদ্মমুখী অর্জুন, ব্রিগেডেই মন পরিবর্তন

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget