এক্সপ্লোর

Debangshu Bhattacharya: 'চৌকাঠে শুয়ে পথ আটকাব' দলবদলুদের উদ্দেশে বার্তা দেওয়া দেবাংশু কী বলছেন অর্জুনের ঘর ওয়াপসিতে

Debangshu Bhattacharya On ABP Ananda : তৃণমূলের তরুণ নেতা দেবাংশু তখন কিছুটা অভিমানের সুরেই দলবদলুদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, চৌকাঠে শুয়ে পথ আটকাবেন, ভবিষ্যতে কেউ দলে ফিরতে চাইলে।

 কলকাতা : ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) ১৮ টি আসনে জয়লাভের পরই পশ্চিমবঙ্গে দলবদলের পালা শুরু হয়।  বিশেষত বিধানসভা নির্বাচনের আগে  একের পর এক নেতা জার্সি বদলাতে শুরু করেন। বিজেপির যোগদান মেলাতে স্থানীয় নেতা-কর্মী থেকে জোড়াফুলের বড় নেতারা পদ্মশিবিরে নাম লেখান। সেই সময় শোরগোল ফেলেছিল তৃণমূলের একনিষ্ঠ কর্মী দেবাংশু ভট্টাচার্যের একটি সোশ্যাল পোস্ট। যেখানে দেবাংশু (Debangshu Bhattacharya) লেখেন, ‘গদ্দারেরা ফিরলে আমি তৃণমূল ভবনের সামনে শুয়ে থাকব।’

'চৌকাঠে শুয়ে পথ আটকাব'

তৃণমূলের তরুণ নেতা দেবাংশু তখন কিছুটা অভিমানের সুরেই দলবদলুদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, চৌকাঠে শুয়ে পথ আটকাবেন তাঁরা ভবিষ্যতে কেউ দলে ফিরতে চাইলে। কিন্তু, তারপর প্রেক্ষাপট বদলেছে। বড় জয় পেয়ে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর আবার শুরু হয় উল্টো স্রোত। তৃণমূল - ত্যাগীরা আবার ঘরে ফিরতে শুরু করেন। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল থেকে মুকুল রায় সবাই একে একে সবুজ প্যাভিলিয়নে ফিরে আসেন। তখনও ফের কটাক্ষের শিকার হন দেবাংশু। আর এবারও প্রশ্নের মুখে দেবাংশুর সেই দিনের মন্তব্য। কী বলবেন তিনি অর্জুন সিংহর ফিরে আসা নিয়ে ? 

অর্জুন সিংহর ফিরে আসা নিয়ে দেবাংশু 
ABP Ananda - র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই প্রশ্ন করা হলে তাঁর উত্তরে দেবাংশু যা বলেন, তার সারবত্তা দাঁড়ায়, এই মুহূর্তে দলের একমাত্র লক্ষ্য  বিজেপিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন করা। তার জন্য রাজনৈতিক ভাবে যা যা করার দরকার, তা করতে হবে। তিনি বলেন, ব্যারাকপুরে বিজেপি মানেই অর্জুন সিংহ ! আর এই মুহূর্তে  ' 'গ্যাসের দাম যাঁরা হাজারের উপর নিয়ে গিয়েছে, যাঁরা সরষের তেলের দাম ২০০ টাকা করেছে' , তাদের হঠানোটা প্রয়োজন। 
এই বক্তব্যের পর খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা প্রণয় রায়। তিনি দেবাংশুর পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে এনে বলেন,  'আসলে দেবাংশুর রাজনৈতিক মা এখন তাঁর সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করছেন। তাই তিনি কালীঘাটে বসে রইলেন ফেসবুক লাইভ দেবেন বলে, আর অর্জুন চলে গেলেন ক্যামাক স্ট্রিটে।' রাজনৈতিক-মা বলতে প্রণয় রায়ের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ছিল। 
সঙ্গে সঙ্গে দেবাংশুর পাল্টা ' ওটা তো আমাদের সাংসারিক বিষয়, ওটা আমরা গুছিয়ে নেব। কিন্তু প্রবীর ঘোষাল যখন বালিখাল পার করে গণভবনের দিকে এগোচ্ছিলেন, তখন কি তিনি আটকাতে পেরেছিলেন?  '
সেখানে এসে পড়ে দিলীপ ঘোষের প্রসঙ্গও। তিনি বলেছিলেন, তাঁদের ড্রয়িংরুমে সকলে স্বাগত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে শাসকদলে 'ঘরওয়াপসি'র পালা শুরু হয়ে গিয়েছে হইহই করে। এমনকী শুধু প্রাক্তন তৃণমূলীরা নন, পদ্ম থেকে জোড়াফুলে এসেছেন বাবুল সুপ্রিয়ও। 
অর্জুন সিংহর ঘরওয়াপসি নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। আর এরই মধ্যে সামনে আসছে পুরনো মন্তব্য পাল্টা মন্তব্য় ।  

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget