এক্সপ্লোর

Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তী মামলায় চার্জগঠন বারাসাত আদালতে

Court On Debraj Chakraborty Case : দেবরাজ চক্রবর্তী মামলায় কোন কোন ধারায় চার্জগঠন বারাসাত আদালতে ?

কলকাতা: তোলাবাজির টাকা জমা পড়েছে যুব তৃণমূলের অ্যাকাউন্টে! তৃণমূল যুব কংগ্রেসের অ্যাকাউন্টে ছিল ৭৭ কোটি টাকা। যার মধ্যে ৩৩ কোটি ট্রান্সফার হয় লিপস অ্যান্ড বাউন্সে। তোলাবাজির মামলায় গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্য়কর দাবি জানায় পুলিশ। এবার দেবরাজ চক্রবর্তী মামলায় চার্জগঠন বারাসাত আদালতে।

আরও পড়ুন, রাজ্যে গৌতম আদানি, পুজো দিলেন কালীঘাটে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কী নিয়ে আলোচনা হতে পারে আজ?

দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কী কী ধারায় চার্জগঠন ?

বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেট অপরাধ, প্রোমোটারদের কাছ থেকে তোলাবাজি-সহ একাধিক ধারায় চার্জগঠন করা হয়েছে। নতুন ফৌজদারি আইনে সিন্ডিকেট ক্রাইম সংক্রান্ত যে বিধান রয়েছে, সেই ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জগঠন করা হল এবার। সূত্র মারফৎ খবর, এই প্রথম এই ধারায় কোনও মামলায় চার্জগঠন। তথ্যপ্রমাণের ভিত্তিতেই তদন্তকারী সংস্থা চার্জশিট জমা দেয়। আগামী সপ্তাহ থেকে মামলার বিচারপর্বের সাক্ষ্যগ্রহণ শুরু হবে। 

যিনি আবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডান হাত হিসেবেও পরিচিত

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। যিনি আবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ডান হাত হিসেবেও পরিচিত ছিলেন। এবার সেই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে পুলিশের চার্জশিটে আরও চাঞ্চল্য়কর দাবি করা হল। তৃণমূল যুব কংগ্রেসের অ্য়াকাউন্টে ৭৭ কোটি টাকা ছিল। সেই ৭৭ কোটির মধ্য়ে সাড়ে ১০ কোটি দেবরাজ চক্রবর্তীরও ছিল।

'লিপস অ্য়ান্ড বাউন্ডস'

এরমধ্য়ে ৩৩ কোটি টাকা ট্রান্সফার করা হয় 'লিপস অ্য়ান্ড বাউন্ডস'-এ। আর লিপস অ্য়ান্ড বাউন্ডসের CEO যে তিনি, সে কথা কয়েক বছর আগে নিজেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, ২০২১ থেকে ২০২৬, মাত্র এই কয়েক বছরে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী ও প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সী ২৫টি নতুন সম্পত্তি বানিয়েছিলেন।যার আনুমানিক মূল্য কয়েকশো কোটি টাকা।

" একটা স্কুলে যাওয়া বাচ্চা ছেলেও জানে, এই টাকা কোথায় গিয়েছিল", নিশানা শমীকের

বিজেপির রাজ্য় সভাপতি  শমীক ভট্টাচার্য বলেন,এটা তো পশ্চিমবঙ্গের প্রত্য়েকটা মানুষ জানে।  একটা স্কুলে যাওয়া বাচ্চা ছেলেও জানে, এই টাকা কোথায় গিয়েছিল। তিনি ( দেবরাজ চক্রবর্তী ) তাঁর ঘনিষ্ঠ কর্মীদের কাছে বলেছেন একথা। প্রথমবার যখন তাঁকে (দেবরাজ চক্রবর্তী) ডাকা হয়েছিল, ভয় পেয়ে গিয়ে। ফিরে এসে (দেবরাজ চক্রবর্তী) একজন কাউন্সিলরকে বলেছিলেন, আমি তো কিছু করিনি, যা করার দাদার কথায় করেছি। 'লিপস অ্য়ান্ড বাউন্ডস' তৈরি করা হয়েছিল তোলাবাজির টাকা রাখার জন্য়।'

Advertisement

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget