এক্সপ্লোর

West Bengal IMD Alert : ওড়িশা উপকূল দিয়ে ঢুকছে গভীর নিম্নচাপ ! বঙ্গেও আজ ভয়ঙ্কর দুর্যোগ? এল বড় আপডেট

শুক্রবার বেলা পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। 

কলকাতা : উত্তাল সমুদ্র। শুক্রবার, একাদশীতেও একই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র তীরবর্তী এলাকায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে। 

একাদশীতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে,দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর,ঝাড়গ্রামে।  ভারী বৃষ্টি হতে পারে,  কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া মুর্শিদাবাদ, পুরুলিয়ায়।  শনিবার, অর্থাৎ দ্বাদশীর দিন, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টি হবে, বীরভূম ও মুর্শিদাবাদে। আবহবিদরা বলছেন,ওড়িশার উপকূল দিয়ে ঢুকছে গভীর নিম্নচাপ। শুক্রবার বেলা পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। ভূমিধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর।
  
অন্য়দিকে উত্তরবঙ্গে একাদশী থেকে ৩ দিন, বাড়বে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বভাস,শুক্রবার, ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, দার্জিলিং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ারে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, উত্তর দিনাজপুর ও কোচবিহারে।  শনিবার, দ্বাদশীর দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মালদা, দক্ষিণ দিনাজপুরে।                                        
 
তবে, দশমীর তুলনায় একাদশীতে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কমবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল বরাবার, মৎস্য়জীবীদের শনিবার সকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।  সোমবার লক্ষ্মীপুজোর দিন, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।                                

আপাতত, গোপালপুর দিয়ে প্রবেশ করে ওড়িশার মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। ধীরে ধীরে তা ছত্তীসগড়ের দিকে যাচ্ছে। যার ফলে রবিবারের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল সকাল সাড়ে ৬টা থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯ মিলিমিটার এবং গতকাল সাড়ে ৬টা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৬ মিলিমিটার।  

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget