এক্সপ্লোর

Demonetisation: কমেনি কালো টাকা, গরিবরা আরও গরিব হয়েছে! নোটবন্দির ৬ বছরে মোদি সরকারকে কটাক্ষ বিরোধীদের

Six Years of Demonetisation: সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রধানমন্ত্রীর ভাষণবাজির কিছু মেলেনি। উল্টে গরিব মানুষ বিপর্যস্ত হয়েছে। অর্থনৈতিক দশা বেহাল।"

কলকাতা: নোটবন্দির (Demonetisation) ৬ বর্ষপূর্তি আজ। ২০১৬ সালের ৮ নভেম্বর আচমকা দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) দাবি ছিল কেন্দ্রের এই পদক্ষেপে দেশে জাল নোট এবং কালো টাকা রোধ করা যাবে। পাশাপাশি, বাজারে নগদ লেনদেনের পরিমাণ কমবে বাড়বে ডিজিটাল (Digital) লেনদেন (Transaction)। কালো টাকা এবং জাল নোটের উদ্ধারে সাহায্য করবে নোটবন্দির এই পদক্ষেপ।                            

যদিও সরকারি নীতির মূল উদ্দেশ্য নিয়েই এবার প্রশ্ন উঠল! রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী নোটবন্দির পর বাজারে নগদের জোগান বেড়েছে অনেকটাই। গত ২১ অক্টোবর বাজারে নগদের পরিমাণ ছিল ৩০ কোটি ৮৮ লক্ষ কোটি টাকা। নগদের পরিমাণের দিক থেকে এটা নতুন রেকর্ড। তবে নোটবন্দির ফলে অর্থনীতি পুনর্গঠিত হয়েছে, দাবি করেছিল মোদি সরকার। যদিও প্রশ্ন তুলছে বিরোধীরা।                                                     

এ প্রসঙ্গে এদিন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সামগ্রিকভাবে নোটবন্দির পরিকল্পনা পুরোপুরিভাবে ব্যর্থ। কোনও কালো টাকা উদ্ধার করা যায়নি। উপরন্তু কালো টাকা সাদা হয়ে গিয়েছে। সব সময়ই বলেছি যে এটা ভুল পন্থা। দেশের মানুষের উপকার হবে না। আজ সেই সত্য প্রমাণিত হচ্ছে।" 

অন্যদিকে, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "প্রধানমন্ত্রীর ভাষণবাজির কিছু মেলেনি। উল্টে গরিব মানুষ বিপর্যস্ত হয়েছে। অর্থনৈতিক দশা বেহাল। কোনও সন্দেহ নেই। ভাষণ আর নাটকবাজির জুমলা হয়েছে। গরিবরা আরও বিপদে পড়েছেন। কোনও আচ্ছে দিন নেই।"   

আরও পড়ুন, রাজ্যে উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থিতি, স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

নোটবন্দির ছ'বছর পূর্তিতে ফের কেন্দ্রের সমালোচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। মঙ্গলবার ট্যুইটারে তিনি হিন্দিতে লেখেন, 'কালো টাকা এল না, শুধু দারিদ্র্য এল, অর্থনীতি নগদমুক্ত হল না, দুব্রল হল না সন্ত্রাসী শক্তি, কোটি কোটি ছোট ব্য়বসা, রোজগার বন্ধ হয়েছে, 'রাজা' ৫০ দিনের কথা বলে অর্থনীতিকেই ধ্বংস করে দিয়েছেন'। 

এর পাল্টা, বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইটারে লেখেন, ‘বিজেপি-র আমলে কালো টাকা ফেরত সেছে। দারিদ্র্য দ্রুত হারে কমেছে। দেশের অর্থনীতি মজবুত হয়েছে। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এখন। কোটি কোটি ছোট ব্যবসা উঠে এসেছে, বেড়েছে রোজগার। নোটবন্দির মাধ্যমে কালো টাকার উপর যে আঘাত হানা হয়েছে, তাতে অনেকের রাগ হয়েছে বুঝতে পারছি। কষ্ট ফুটে উঠছে’।

 

সেরা শিরোনাম

Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."
News Live: বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বারুইপুরে নাবালিকাকে 'ধর্ষণ করে খুন', মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের কঠোর শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Amit Shah-Prosenjit Chatterjee: কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
কলকাতা সফরে এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহ, সঙ্গে শুভেন্দু অধিকারী
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget