এক্সপ্লোর

SSC Case: চাকরি হারিয়ে 'মানসিক চাপে ছিলেন', স্বাধীনতা দিবসের সকালে SSC-র চাকরিহারা শিক্ষকের মৃত্যু !

SSC Job Less Teacher Death: এসএসসির চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে বিতর্ক

কৃষ্ণেন্দু অধিকারী, ঝিলম করঞ্জাই, কলকাতা: এবার মানসিক চাপে চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ। এসএসসির চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। আরএন টেগোর হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের মৃত্যু । চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন ওই শিক্ষক, দাবি মৃতের স্ত্রীর। আরএন টেগোর হাসপাতালে আজ সকালে মৃত্যু। বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন চাকরিহারা শিক্ষক। আজ সকালে স্ট্রোকে মৃত্যু হয় সুবল সোরেনের।

আরও পড়ুন, নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩, দুই BJP নেতার পর নতুন করে কাকে গ্রেফতার করল পুলিশ ?

চাকরি গেছে!সম্মান গেছে! এবার প্রাণটাও গেল! তীব্র মানসিক চাপে পড়ে SSC-র এক চাকরিহারা শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর এন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। আপনার কি মনে হয় চাকরি যাওয়ার জন্যই এই স্ট্রোক এবং মৃত্যু? প্রশ্নের উত্তরে মৃত সুবল সোরেনের স্ত্রী বলেন, ওই চাকরি চলে যাওয়ার জন্যই স্ট্রোক। আমার স্বামী চলে গেছে। মৃত্যু হয়ে গেছে।  আমার স্বামী তো যোগ্য শিক্ষক। কেন ..? ন্যায় বিচার চাই। 
 
দুর্নীতির অভিযোগে গত তেসরা এপ্রিল হাইকোর্টের SSC-র ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট। সেই চাকরিহারা শিক্ষকদের মধ্যেই রয়েছেন সুবল সোরেন। পরিবারের দাবি, চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন। সংসার কী করে চলবে? পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেবেন কী করে? বাচ্চা মেয়েটার কী হবে? এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে। এরইমধ্যে তাঁর শরীর ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। একসময় স্ট্রোক হয়। 

 
সোমবার সুবল সোরেনকে মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে দাবি, শুক্রবার সকালে স্ট্রোক হয় সুবল সোরেনের। তারপর আর শেষরক্ষা হয়নি! মৃত চাকরিহারা শিক্ষকের স্ত্রী , অনেক চিন্তা করত যে কী হবে না হবে! চাকরি নিয়ে সবসময় চিন্তা করত। চাকরি তো চলেই গেছে। অগাস্ট মাসে যে রিভিউ পিটিশন ছিল, বলেছিল যে কোনওকিছু একটা হবে। দিয়ে যখন কিছুই হল না, আবার অনেক ভেঙে পড়ল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল।  বেশি চাপ নিতে পারল না। টেনশন আমি বেশি নিতে পারছি না।'

  চাকরিহারা আন্দোলনকারী শিক্ষিকা বলেন, সুবল দা-র স্ট্রোক হয়ে গেছে। ডেবরা হাসপাতাল বলেছে এখানে রাখা যাবে না। তাকে কলকাতায় রেফার করতে হবে। আর এন টেগোরে যে স্যরকে বলেছিলাম উনি রাজি হয়েছেন।  চাকরি তো হারিয়েইছে। প্রাণে যেন মানুষটা বাঁচে, আমরা এটাই চেয়েছিলাম। কিন্তু সেটাও শেষরক্ষা হল না।'শুরু থেকেই নিজেকে যোগ্য বলে দাবি করে চাকরি ফেরতের শিক্ষকদের আন্দোলনে সামিল ছিলেন। বিকাশভবনের সামনে শিক্ষকদের রাতভর অবস্থানেও ছিলেন এই সুবল সোরেন। এই ঘটনা সামনে আসার পরই হাসপাতালে ভিড় জমান আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

চাকরিহারা আন্দোলনকারী শিক্ষক বলেন, তেসরা আমাদের ডেথ সার্টিফিকেট সেদিনই হয়ে গেছে। এখন পরপর সার্টিফিকেট গুলো নেওয়ার পালা। আমরা কোনও প্রতিবাদ করতে গেলে ৭ ফুটের ব্যারিকেড আর পুলিশের ডান্ডা। এই আমাদের প্রাপ্য। স্বাধীন দেশে পরাধীন করে রেখেছে যোগ্য শিক্ষকদের। এর দায়ভার কে নেবে? এই মুখ্যমন্ত্রীকে নিতে হবে। বিচারব্যবস্থাকে নিতে হবে।'

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget