এক্সপ্লোর

Dengue: উত্তর ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ছে উদ্বেগ

Dengue Death: যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে আমডাঙা ব্লকে আক্রান্তের সংখ্যা কমছে। অন্যদিকে, তা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।  চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল। শুধুমাত্র শহরাঞ্চলেই আক্রান্ত ১ হাজার ৫৯৭ জন। বিধাননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৩। গ্রামীণ এলাকার মধ্যে আমডাঙা ব্লকে ৩৭৩ জন আক্রান্ত হয়েছে। 

যদিও স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে আমডাঙা ব্লকে আক্রান্তের সংখ্যা কমছে। অন্যদিকে, তা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে। এই মুহূর্তে ৩০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত। এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ডেঙ্গি মোকাবিলায় গোটা উত্তর ২৪ পরগনায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 

এর আগে চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর অভিযোগ ওঠে। আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীদের। মঙ্গলবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় আমডাঙার রফিপুরের বাসিন্দা জহিরুল ইসলামের। আমডাঙা গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে ওঠে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। সেখান থেকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় জহিরুলের। এরপরই ফের আমডাঙা গ্রামীণ হাসপাতালের সামনে দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে যায় পুলিশ ও বিডিও। আধঘণ্টা পর ওঠে বিক্ষোভ।                                    

রাজ্যজুড়ে ডেঙ্গি-দাপট

রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। মৃতের নাম ববিতা রায়। বয়স ৩৫ বছর। দক্ষিণ দমদম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের, ক্ষুদিরাম সরণীর বাসিন্দা ছিলেন তিনি। ডেঙ্গির উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ, দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুর ৩টেয় সেখানেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে NS1 পজিটিভ লেখা আছে।

অন্যদিকে, নিউ আলিপুরের বাসিন্দা, ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যুতে এবার হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন তুললেন মৃতের বাবা। তাঁর আক্ষেপ, যথাসময়ে নজর দিলে তাঁর ছেলের এই পরিণতি হত না। এলাকায় সেনার ক্যাম্পে মশার বংশবৃদ্ধি হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে, সেনার ক্যাম্পাসগুলিতে ডেঙ্গি প্রতিরোধের জন্য, বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সেনার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।

এখনও রাজ্যে শেষ হয়নি বর্ষার ইনিংস। এই পরিস্থিতিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের একাংশের। 

 

আরও পড়ুন, বাঁকুড়ায় খাবারে বিষক্রিয়ায় মৃত ১, অসুস্থ একই পরিবারের আরও ৩

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget