এক্সপ্লোর

Dengue : দাপট দেখাচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি, মারাত্মক হারে বাড়ছে সংক্রমণ, কী জানাল NICED?

নাইসেডের পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন।

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, কলকাতা : মাঝেমধ্য়েই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি! জল দাঁড়াচ্ছে এখানে ওখানে। এই আবহাওয়ায় রাজ্য়ে ভয়াবহ চেহারা নিয়েছে ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য় দফতরের পরিসংখ্য়ান বলছে, চলতি বছরে, জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্য়ে রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া প্রায় ১৫ হাজার। ২১ জনের মৃত্য়ুর খবর সামনে এসেছে। প্রশ্ন উঠছে, তবে কি এর নেপথ্য়ে রয়েছে ডেঙ্গির কোনও নতুন প্রজাতির দাপট? তা জানতে, নাইসেডের ( NICED ) কাছে, পজিটিভ রোগীদের নমুনা পাঠিয়েছিল স্বাস্থ্য় দফতর। নাইসেডের পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন।

ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।   নাইসেড সূত্রে খবর, ডেঙ্গির সাধারণত ৪টি প্রজাতি। তার মধ্য়ে এই দুই প্রজাতি সবথেকে বেশি সংক্রামক। চলতি বছরের অগাস্ট পর্যন্ত, ১২৪টি ডেঙ্গির নমুনা পরীক্ষা করে নাইসেড। তারমধ্য়ে ৯৩টিতে ডেন্ভ্ থ্রি ও ২৭টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মিলেছে বলে জানা গেছে। নাইসেড সূত্রে খবর, গত বছর, মোট ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য়ে ৩৮১টিতে ছিল ডেন্ভ্ থ্রি ৩১৭ টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মেলে। বিশেষজ্ঞদের মতে, ডেন্ভ্ টু-র থেকে ডেন্ভ্ থ্রি তুলনামূলকভাবে সামান্য় কম ক্ষতিকারক। তবে, তাকে একেবারেই হেলাফেলা করা যাবে না।

নাইসেড অধিকর্তা শান্তা দত্ত বলেন, 'চারটির মধ্য়ে এই দুটিই বেশি ছড়ায়। কে ভাল, কে খারাপ, সেটা দেখা ঠিক হবে না। এদুটোই বেশি পাচ্ছি। খতিয়ে দেখা দরকার, গতবার যারা থ্রিতে আক্রান্ত, তারা নতুন করে আক্রান্ত হচ্ছেন কিনা। এই পরিসংখ্য়ান আমাদের কাছে নেই।' 

এদিকে, ডেঙ্গি ভাইরাসের চরিত্রগত কিছু বদল নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁদের মতে, এবছর ডেঙ্গি আক্রান্তদের মধ্য় একটা প্রবণতা দেখা যাচ্ছে। রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া। এর ফলে অন্য় রোগকে প্রতিহত করা যাচ্ছে না। ডেঙ্গি রোগীর শরীরে অন্য় অসুখ হানা দিচ্ছে।

ভাইরোলজিস্ট অমিতাভ নন্দী বলেন, ' ইনফলুয়েঞ্জা এ, বি, রাইনো ভাইরাসের মতো অনেক ভাইরাস শরীরে ঢুুকে দাপট দেখাচ্ছে। ফুসফুসের ক্ষতি করছে। এই ভাইরাসগুলো অতি সাধারণ ভাইরাস। সেগুলোকে পাত্তা দিতাম না। সেগুলোই নাকানি-চোবানি খাওয়াচ্ছে।' 

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? 

  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
  • কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
  • অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা। 

হঠাৎ করে ডেঙ্গি পরিস্থিতি মারাত্মক চেহারা নেওয়ায়, প্লেটলেটেরও আকাল দেখা দিয়েছে। কলকাতা মেডিক্য়াল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী, 'গত কয়েকদিন আচমকা প্লেটলেটের চাহিদা বেড়েছে। বেশিরভাগই বাইরে থেকে...গত ২ -৩ দিনে মেডিক্য়াল কলেজের ব্লাড ব্য়াঙ্ক থেকে প্লেটলেট বিপুল পরিমান বেসরকারি হাসপাতালে গেছে।'

আমরি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সেখানে ৬২ জন ডেঙ্গি আক্রান্ত চিকিৎসাধীন। তাদের মধ্য়ে ১১ জন শিশু। 
এছাড়া ৭ ম্য়ালেরিয়া আক্রান্তও ভর্তি রয়েছে।

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget