এক্সপ্লোর

Dengue : এই ৪৩টি পুরসভা ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক, জানাল রাজ্য

Dengue In West Bengal : এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা।

সন্দীপ সরকার, কলকাতা : গ্রীষ্ম পড়তে না পড়েই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি দুশ্চিন্তা। প্রতিবারই মশাবাহিত এই রোগে পর্যুদস্ত হয় রাজ্য। হাসপাতালে এক্র পর এক রোগী ভর্তি, রক্তের চাহিদা আকাশচুম্বি, প্লেটলেটের জন্য হাহাকার। এই ছবি যাতে আর দেখতে না হয়, তাই এবার আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন। ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা।

সূত্রের খবর, তালিকায় হাওড়া, রাজারহাট নিউটাউন, সোনারপুর, উত্তর ও দক্ষিণ দমদম, শিলিগুড়ির মতো পুর এলাকাগুলির নাম রয়েছে। তালিকায় ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক হিসেবে।  ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। এই ৪৩টি পৌরসভার মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগণাতেই ২৬টি পৌরসভা রয়েছে। আরও ৬৩টি পুরসভা মাঝারি ঝুঁকির তালিকায় রয়েছে। গত বছরের উপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে।

প্রশাসন সূত্রে খবর, এই সব এলাকাগুলিকে টার্গেট করে অনেকগুলি দল গঠন করা হয়েছে। তারা বিভিন্ন এলাকায় জমা জল পরিস্কার, ব্লিচিং ছড়ানো, ইত্যাদি কাজ করবে। মশা যাতে এইসব জায়গায় বংশবিস্তার করতে না পারে, তার জন্য উদ্যোগী হবে এই দলগুলি। 

গত দুই বছরে সরকারের কাছে ডেঙ্গি মোকাবিলা আরও কঠিন হয়েছে। কারণ, একদিকে যেমন করোনার প্রভাব ছিল, তেমনই ডেঙ্গির বিস্তার রোধে নজর দিতে হয়েছে সরকারকে। গত কয়েক বছরে  অনেক ডেঙ্গি আক্রান্তের প্রাণ গিয়েছে । ডেঙ্গি মোকাবিলায় সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হল এলাকায় এবং বাড়ির আশেপাশে  যাতে জল না জমে , তা দেখা। ডেঙ্গু মশা প্রধানত জমা জলেই বংশ বিস্তার করে। 

গতবছর করোনা পরিস্থিতির মধ্যেও উদ্বেগ বাড়ায় ডেঙ্গি।  প্রকোপ কমেনি মশাবাহিত এই রোগের।  গত ডিসেম্বরে পুর ও নগরোন্নয়ন দফতরের চিঠিতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভার কমিশনার, রাজ্যের সব পুরসভার প্রশাসক ও চেয়ারম্যানকে পাঠানো, পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্তি সচিবের চিঠির ছত্রে ছত্রে ছিল গাফিলতির অভিযোগ। ৩০ নভেম্বরের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সার্ভে টিম ও পুর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে।সেই চিঠিতে দাবি করা হয়, সমন্বয়ের অভাব ছিল স্বাস্থ্য দফতরের সঙ্গে পুরসভাগুলিরও। রাজ্যস্তরে পরিস্থিতির ওপর নজরদারির ঘাটতিও লক্ষ্য করা গেছে।  এছাড়া হটস্পট চিহ্নিত করে মশা দমন অভিযানের ক্ষেত্রে ঢিলেমি রয়েছে পুরসভার। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের সরবরাহ করা মশা মারার তেলও নিম্নমানের। 

এবার যাতে আর এই মশাবাহিত রোগ প্রাণঘাতী আকার না নিতে পারে, সেই কথা মাথায় রেখে আগেভাগেই বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল রাজ্য নগরোন্নয়ন সংস্থা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget