এক্সপ্লোর

Dengue in Howrah : বাড়ছে ডেঙ্গির দাপট, সচেতনতায় জোর, ফিভার ক্লিনিক খোলার পরিকল্পনা হাওড়ায়

Dengue Scare : জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। এর মধ্যে শহর এলাকায় ৯৬ ও গ্রামীণ এলাকায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন।

সুনীত হালদার, হাওড়া : উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেই বাড়ছে ডেঙ্গি (Dengue Scare)। সাফাই অভিযানের পাশাপাশি, সচেতনতা প্রচার শুরু করেছে হাওড়া পুরসভা (Howrah Municipality)। ফিভার ক্লিনিক খোলার পরিকল্পনাও রয়েছে পুর কর্তৃপক্ষের। বাঁকুড়া পুর-এলাকায় ডেঙ্গি সংক্রমণ নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। অন্যদিকে, জলপাইগুড়িতে গতবারের তুলনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছে জেলা স্বাস্থ্য দফতর।

জেলায় জেলায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ (Dengue)। এই উদ্বেগের মধ্যেই ডেঙ্গি প্রতিরোধ নিয়ে উদাসীনতার অভিযোগ তুলছেন পুর-নাগরিকরা। হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। এর মধ্যে শহর এলাকায় ৯৬ ও গ্রামীণ এলাকায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮০ জন। এর মধ্যে গত কয়েকদিনেই ১২ জন আক্রান্ত হয়েছেন। ১৫, ৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি। পুরসভার দাবি, ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচারের পাশাপাশি, সবরকম ব্যবস্থা নিচ্ছে পুর কর্তৃপক্ষ। ভবিষ্যতে পুর স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ফিভার ক্লিনিক চালু করার পরিকল্পনা রয়েছে হাওড়া পুরসভার। 

হাওড়া পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেছেন, 'হাওড়ায় এখনও পর্যন্ত পরিস্থিতি অ্যালার্মিং নয়। ইনিশিয়েটিভ বিভিন্নভাবে করছি। প্রচুর লোক নেওয়া হচ্ছে, মানুষকে অ্যাওয়ার করার জন্য'। পুরসভা এই দাবি করলেও, হাওড়ার বাসিন্দারা অন্য কথা বলছেন। এক বাসিন্দার দাবি, এখনও পর্যন্ত হাওড়া পুরসভা ব্যবস্থা নেয়নি। প্রচুর মশার উপদ্রব আছে।

এদিকে, বাঁকুড়ার ছবিটাও একইরকম। পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে গতবারের মতোই এবারও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। গত একমাসে জেলায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। পুরসভার দাবি, প্রতিটি ওয়ার্ডে জমা জল ও আর্বজনা পরিষ্কারের কাজ চলছে। জলপাইগুড়ির ডেঙ্গি পরিস্থিতি এবার অতটা উদ্বেগজনক নয় বলে দাবি করেছে জেলা স্বাস্থ্য দফতর। যদিও চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ৫৫ জন। যদিও জলপাইগুড়ি শহরের ছবি অন্য় কথা বলছে। নর্দমার জলে মশার লার্ভা। এখানে-ওখানে পড়ে রয়েছে আর্বজনা। পুরসভা জঞ্জাল সাফাইয়ে তৎপর বলে দাবি করলেও, চিন্তা বাড়ছে পুরবাসীর। 

আরও পড়ুন- শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৮ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget