এক্সপ্লোর

Dengue Scare : সরকারি মতে ৩, বেসরকারিতে ডেঙ্গিতে মৃত্যু ৩৬ জনের, রাজ্যে এখনও আক্রান্ত ২৮ হাজার ৬৭ জন

West Bengal : রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি-পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদের পরিস্থিতিও বাড়াচ্ছে উদ্বেগ।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ৮ দিনে কলকাতায় ৫ ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু। সরকারি মতে মৃতের সংখ্য়া ৩ হলেও, বেসরকারি মতে ইতিমধ্য়েই তা ৩৬-এ পৌঁছে গেছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের (Dengue Affected) সংখ্য়া ২৮ হাজার ৬৭ জন। ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে নিচ্ছে মশা-বাহিত এই রোগ।

বাড়ছে মত্য়ু মিছিল। দিকে দিকে স্বজন হারানোর যন্ত্রণা। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। এই পরিস্থিতিতে, হাসপাতালেও দেখা দিয়েছে বেডের আকাল। শুরু হয়েছে বেডের জন্য় হাহাকার। বেলেঘাটা ID-তে হাসপাতাল চত্বর জুড়ে জ্বরে আক্রান্ত অজস্র রোগীদের ভিড়। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ৪৭ জন। 

রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গি-পরিস্থিতি উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas)। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হিসেব জানাচ্ছে, সেখানে আক্রান্তের সংখ্য়া, ৬ হাজার ৯২৫। এরমধ্য়ে বিধাননগর পুর এলাকা ও দমদমে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া সবথেকে বেশি। নদিয়ার (Nadia) হরিণঘাটা ও রানাঘাটেও হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলায় ডেঙ্গি আক্রান্ত ৩ হাজার ৯৬০ জন। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা, মুর্শিদাবাদে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি।

গোটা পরিস্থিতি নিয়ে চিকিৎসক (Doctor) জয়দেব রায় জানিয়েছেন, সাবধানতা। সচেতনতা। দুটোই নিতে হয়। মানুষ প্রশাসন দুজনকেই সক্রিয় হতে হবে। চিকিৎসক যোগীরাজ রায়ের মত, সবাইকে সতর্ক হতে হবে। জল জমানো যাবে না। পরীক্ষা করাতে হবে দ্রুত। পাশাপাশি প্রশাসনকে গোটা পরিস্থিতি সামলাতে আরও উদ্যোগী হতে হবে বলেই মত তাঁদের। প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে বাড়তি উদ্যোগও নিতে শুরু করেছে প্রশাসন।

সূত্রের খবর, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য় দফতর (West Bengal Health Department)। এই পরিস্থিতিতে জেলাশাসকদের আরও সতর্কভাবে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার। বলা হয়েছে, আরও বেশি করে বাড়ি বাড়ি যেতে হবে। প্রয়োজনে জেলাশাসকদের রাস্তায় নামতে হবে। স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, এমনই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর ।                             

আরও পড়ুন- নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget