এক্সপ্লোর

Nipah Virus : নেই কোনও ওষুধ, অত্যন্ত বেশি মারণ ক্ষমতা, নিপা ভাইরাস নিয়ে উদ্বেগে চিকিৎসকরা

West Bengal : নিপা ভাইরাসের মারণ ক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ (Very High Mortality Rate)। ইতিমধ্যে কেরলে (Kerala) প্রবল প্রাদুর্ভাব ঘটেছে নিপা ভাইরাসের। মারাও গিয়েছেন কয়েকজন।

কলকাতা : ডেঙ্গি-ম্যালেরিয়ার জোড়া উদ্বেগের মাঝেই রাজ্যে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। নিপা ভাইরাসে (Nipah Virus) আক্রান্ত সন্দেহে কেরল ফেরত এক যুবক ভর্তি রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। তিনি আদৌ আক্রান্ত কি না, জানতে তাঁর শারীরিক স্যাম্পেল পাঠানোর কথা পুণের NIV-তে। এর মাঝেই খানিক উদ্বেগ-আতঙ্কে চিকিৎসকরা। বিশেষ করে নিপা ভাইরাসের অত্যন্ত প্রবল মারণ ক্ষমতা নিয়েই চিন্তিত তাঁরা।

চিকিৎসকদের মতে, নিপা ভাইরাস আক্রান্ত হওয়ার পর দ্রুত শারীরিক অবস্থার অবনতি হয়। আর এই ভাইরাসের মারণ ক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ (Very High Mortality Rate)। ইতিমধ্যে কেরলে (Kerala) প্রবল প্রাদুর্ভাব ঘটেছে নিপা ভাইরাসের। মারাও গিয়েছেন কয়েকজন। এই অবস্থাতে চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গে ফেরা যুবকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ।

চিকিৎসক সুমন পোদ্দার জানিয়েছেন, নিপা ভাইরাস অত্যন্ত মারণ ক্ষমতাযুক্ত একটা ভাইরাস। শরীরে একবার ঢুকলে খুব তাড়াতাড়ি তা শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে বাসা বাঁধছে। তারপর শ্বাসের সমস্যা, এনকেফালাইটিস, নিউরো লজিক্যাল সিমটমস এগুলো আসছে। আর খুব তাড়াতাড়ি রোগীরা তাতে হার মেনে যাচ্ছেন। নিপা ভাইরাসের মর্টালিটি রেট (মারণ ক্ষমতা) ৭০ থেকে ৮০ শতাংশ। আরও চিন্তার বিষয় হচ্ছে, নিপা ভাইরাসের ক্ষেত্রে কোনও ওষুধ (Medicine) নেই। শুধুমাত্র সাপোর্টিভ মেডিসিন দেওয়া যায়। বেশিরভাগ ভাইরাসের ক্ষেত্রেই কোনও ওষুধ পাওয়া যায় না। নিপা ভাইরাসের ক্ষেত্রেও কোনও ওষুধ নেই।

উদ্বেগের মাঝেই অবশ্য খানিক স্বস্তির কথাও শুনিয়েছেন চিকিৎসক। তিনি জানান, নিপা ভাইরাসের মারণ ক্ষমতা অত্যন্ত বেশি হলেও সংক্রমণ ক্ষমতা (Low Infectious) তেমন বেশি নয়। একজন থেকে অন্যজনে যে নিপা ভাইরাস খুব তাড়াতাড়ি ছড়ায়, তেমনটা নয়। তাই কারোর ক্ষেত্রে কোনও উপসর্গ দেখা গেলে দ্রুত তাঁদেরকে আইসোলেট করে চিকিৎসা শুরু করাই একমাত্র সুরাহার পথ। 

এই ভাইরাসের বাহক মূলত বাদুর (Bat)। চিকিৎসকের সতর্কবার্তা, গাছে থাকা ফল ভালভাবে না ধুয়ে খেলে সংক্রমণের শঙ্কা রয়েছে। কারণ, সেই ফলটি বাদুর খেয়েছে বা তাতে প্রস্রাব করেছে কি না, সেটা জানার কোনও উপায় নেই। ফল বা ফলের রস খাওয়ার ক্ষেত্রে তাই খানিক বেশি সতর্ক থাকতে হবে বলেই জানাচ্ছেন চিকিৎসক।

আরও পড়ুন- কতটা বিপজ্জনক অবস্থায় নিপা আক্রান্ত সন্দেহে কলকাতার হাসপাতালে ভর্তি ব্যক্তি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget