এক্সপ্লোর

Dengue Situation: রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭০৯, প্রশাসন ব্যর্থ বলে তোপ শুভেন্দুর

WB Dengue Situation: স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫০০।

কলকাতা: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক (Dengue Situation)। এবার স্বাস্থ্য দফতরের (WB Health Department) পর্যালোচনা বৈঠকেও উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, চলতি বছরে ৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭০৯। জুলাই থেকে অগাস্ট মাস পর্যন্ত পাঁচ গুণ বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬২৪। জুলাইয়ে তা বেড়ে হয় ৩ হাজার ৭৭৮। (WB Dengue Situation)

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভা এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫০০। যদিও বেসরকারি মতে, ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা ৩১, সরকারি মতে মৃতের সংখ্যা ৩। এই পরিস্থিতিতে রাজ্যকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ প্রশাসন। তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

রাজ্যের সমস্ত জেলা এবং পুরসভা এলাকাগুলি মিলিয়ে এই পরিসংখ্যান মিলেছে। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে তা তুলে ধরা হয়। আর তাতেই উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। জুন মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৬২৪, তা একলাফে বেড়ে ৩ হাজার ৭৭৮ হয় জুলাই মাসে। সেপ্টেম্বরের ৫ তারিখ পর্যন্ত তা আরও বেড়ে হয় ২৪ হাজার ৭০৯। 

আরও পড়ুন: Vishwakarma Yojana: জন্মদিনে বিশ্বকর্মা প্রকল্প মোদির, কেন অনুপস্থিত তৃণমূল সরকার, প্রশ্ন কেন্দ্রের

ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পুরসভা এলকাগুলিকে সতর্ক করা হয়েছে। আর্বান ডেভলপমেন্ট বোর্ডের তরফে পুর এলাগুলিতে অ্যালাইজা মেশিন পাঠানো হয়েছে।  ১৮টি পুর এলাকাকে এই মেশিন পাঠানো হয়েছে, যাতে নিজেদের এলাকায় ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করতে পারে তারা। ফিভার ক্লিনিকের সংখ্যাও বাড়ানোর কথা বলা হয়েছে। পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান না অধিকাংশ মানুষ । বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম পরীক্ষা করান। সেই তথ্য় যাতে সময় মতো স্বাস্থ্যভবনের হাতে পৌঁছয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত যে ২৪ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে ১৭ হাজার নমুনা পজিটিভ বলে ধরা পড়ে সরকারি হাসপাতালের ল্যাবে। বাকি ৭ হাজার ধরা পড়ে বেসরকারি ল্যাবে। পুরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফে কড়া পদক্ষেপ করা হচ্ছে। যদিও এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে। কলকাতার কোনও বেসরকারি হাসপাতালে শয্যা নেই। ঠিক করে পরীক্ষা হচ্ছে না। বাড়িতে বাড়িতে জ্বর। ফেব্রুয়ারি-মার্চে, ডেঙ্গি আসার আগেই ব্যবস্থা গ্রহণ করেছিল কেন্দ্র। কিন্তু তা না মেনে টাকা অন্য খাতে খরচ হয়েছে। মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যর্থ রাজ্য সরকার।"

যদিও তৃণমূল সাংসদ শান্তনু জানিয়েছেন, "কিছু কিছু ঋতুতে মশাবাহিত রোগ বেশি ছড়ায়। আবহাওয়ার পরিবর্তনের জন্যই এমন হয়। শুধু বাংলা নয়, গোটা দেশ, বিশ্বে এই রোগ দ্রুত ছড়ায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতা পুরসভা এবং স্বাস্থ্য দফতর যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে। তাই যে পরিমাণ সংক্রমণ হওয়ার কথা, যে পরিমাণ বিপর্যয় হওয়ার কথা, তা হচ্ছে না।"

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget