এক্সপ্লোর

Dengue Situation: একধাক্কায় দেড় হাজার কমল ডেঙ্গি সংক্রমণ, এখনই নিশ্চিন্ত হতে পারছেন না চিকিৎসকরা

WB Dengue Situation: শীত আসার আগে রাজ্যে সামান্য কমল ডেঙ্গির দাপট। তবে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি।

সন্দীপ সরকার, কলকাতা: জাঁকিয়ে শীত পড়ার আগে রোগভোগ লেগেই রয়েছে। সেই আবহেই ডেঙ্গি নিয়ে কিছুটা হলেও স্বস্তির খবর মিলল। নভেম্বর মাসের প্রথম সপ্তাহের তুলনায়, দ্বিতীয় সপ্তাহে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমল প্রায় দেড় হাজার। তবে যে হারে সংক্রমণের পরীক্ষা হয়ে চলেছে, তাতে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি, বলছেন বিশেষজ্ঞরা। তাই সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তাঁরা। (Dengue Situation)

দ্বিতীয় সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯

শীত আসার আগে রাজ্যে সামান্য কমল ডেঙ্গির দাপট। তবে উদ্বেগ এখনও পুরোপুরি কাটেনি। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, নভেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩ জন। দ্বিতীয় সপ্তাহে নতুন করে আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৫। যেখানে চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১ হাজার। (WB Dengue Situation)

তবে সংখ্য়ার নিরিখে পরিস্থিতির সামান্য কিছুটা উন্নতি হলেও, ডেঙ্গির প্রকোপ কমেছে, তা এখনই বলতে নারাজ বিশেষজ্ঞরা। চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক বলেন, "কমল তখনই বলতে পারব, জুন মাসের মতো যদি বেস লাইনে চলে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে তখনই মন্তব্য করতে পারব।" এখনও সতর্ক থাকা যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন: নিরাপদ নয় মাছ-মাংস-ডিমও, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে

ডেঙ্গি সংক্রমণের নিরিখে এখনও এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। ১৫ নভেম্বর পর্যন্ত ওই জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৬ জন। সেখানে, শেষ সাতদিনে আক্রান্ত হয়েছেন ৮০০ জন। কলকাতায় ১৫ নভেম্বর পর্যন্ত ১৩ হাজার ২০৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শেষ সপ্তাহে সংক্রমিত হয়েছেন ৬০০ জন।

সংক্রমণের নিরিখে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে হুগলি, নদিয়া ও হাওড়া

এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৭৫০ জন। তাই এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে নারাজ চিকিৎসকরা। চিকিৎসক কৃষ্ণাংশু রায় বলেন, "কমেছে তখনই বলতে পারব, যদি দেখি ডেঙ্গি পরীক্ষাও কমেছে। তার আগে কী করে বলি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে?" ডেঙ্গি সংক্রমণের নিরিখে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে হুগলি, নদিয়া ও হাওড়া।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget