এক্সপ্লোর

Dengue Howrah : নর্দমা না ভ্যাট? একের পর এক ডেঙ্গি মৃত্যুর পরও হাওড়ার একী ছবি !

Dengue Spreads In Howrah : আঙুল তুলছেন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এমনকি মৃত্যুর পরেও, পুরসভার কোনও তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ।

সুনীত হালদার, হাওড়া : ২ সপ্তাহের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দু-জনের মৃত্যু। তারপরও বদলাল না হাওড়ার ছবিটা। ওয়ার্ডে ওয়ার্ডে আবর্জনায় ভরে রয়েছে নর্দমা। এর জন্য পুরসভার দিকেই আঙুল তুলছেন বাসিন্দাদের একাংশ। 

নর্দমা না ভ্যাট ? নিকাশিতে জমে বর্জ্য, যা দিয়ে জল যাওয়া কার্যত অসম্ভব । ডেঙ্গিতে একের পর এক মৃত্যুর পরেও, এই পরিবেশই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হাওড়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। টিকিয়াপাড়া থেকে শিবপুর, বেলগাছিয়া..সর্বত্র এক ছবি। মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ!

২ সপ্তাহে দু’জনের মৃত্যু
২ সপ্তাহের মধ্যে হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ১৫ অগাস্ট, মৃত্যু হয় ৪৯ নম্বর ওয়ার্ডের শিয়ালডাঙার বাসিন্দা মিলন রীতের। ৩১ অগাস্ট, একই পরিণতি হয় ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৩৭ বছরের অক্ষয় মজুমদারের।এক বাসিন্দার অকাল মৃত্যুর জন্য এখন, পুরসভার দিকেই আঙুল তুলছেন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এমনকি মৃত্যুর পরেও, পুরসভার কোনও তৎপরতা দেখা যায়নি বলে অভিযোগ।

আতঙ্কে স্থানীয়রা 
স্থানীয় বাসিন্দা সবিতা দাশ জানালেন, 'আমরা বাচ্চাদের নিয়ে থাকি, মশা নিয়ে খুবই আতঙ্কে আছি। আমরা চিনতাম, এইভাবে মৃত্যু ভাবতে পারছি না। পরিষ্কার করে না, মশা মারার ব্যবস্থা করে না।' শুধু ৮ নম্বর ওয়ার্ড নয়, টিকিয়াপাড়ার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডেও এক ছবি। শেষ যে কবে, এই সমস্ত নর্দমায় পুরসভার সাফাইকর্মীদের হাত পড়েছিল, তা মনে করতে পারছেন না ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।  স্থানীয় বাসিন্দা তাপস মুখোপাধ্যায় জানালেন, ' আমরা নিয়মিত পরিষ্কার হয় না, তেল দেয় না। পুরসভার স্বাস্থ্যকর্মীরাও একদম আসে না, পুরসভার টিম আসুক চাই। প্রচণ্ড মশার উপদ্রপ।' 

এই পরিস্থিতির মধ্যে আরও উদ্বেগের কথা শোনালেন তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন,  ' উত্তর হাওড়ার ১৪, ১৫ এবং ১২ নম্বর ওয়ার্ডে গত তিন সপ্তাহে সংক্রমণ বেড়েছে। তবে যে দুটি ওয়ার্ডে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম। এ ব্যাপারে পতঙ্গবিদের সঙ্গে কথা বলা হবে।' 

ভোট না হওয়ায় প্রশাসকমণ্ডলীর দ্বারা পরিচালিত হচ্ছে হাওড়া পুরসভা। ওয়ার্ডে ওয়ার্ডে নেই কাউন্সিলর। আর এই কারণেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থমকে রয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও তা একেবারেই মানতে নারাজ, প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। ডা. সুজয় চক্রবর্তী বলেন, ' সব জায়গায় যদি বিজেপি কাউন্সিলর হয় তাহলে কি ডেঙ্গি হবে না ? সবাই শহরের উন্নতি দেখতে পেলেও ওনারা  দেখতে পাচ্ছেন না? পুরসভার পক্ষ থেকে ২০০ জন স্প্রেম্যান নিয়োগ করা হয়েছে।  ' 

হাওড়াবাসীর অবশ্য এই তরজায় কোনও আগ্রহ নেই। তাঁদের দাবি একটাই, ডেঙ্গিতে আরও একটা প্রাণ যাওয়ার আগে, পদক্ষেপ করুক পুরসভা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget