এক্সপ্লোর

Dengue Vaccine Trail : উদ্বেগের মাঝে আশার আলো, শুরু হচ্ছে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল

NICED : কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন।

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা : ডেঙ্গি (Dengue) নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন আশা জাগাচ্ছে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়ালের খবর। খুব শীঘ্রই দেশের ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপরে হবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল। কলকাতায় যার পরীক্ষামূলক প্রয়োগের ব্যবস্থা করবে নাইসেড (NICED)। 

সারা দেশেই হচ্ছে শুরু

পুজোর মুখে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। উদ্বেগ বাড়িয়ে, ক্রমশ বাড়ছে ‘ডেঙ্গি 3’ ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে আশার খবর হল এই যে, শীঘ্রই ডেঙ্গির ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল (Dengue Vaccine Trail) শুরু হতে চলেছে দেশে।

সূত্রের খবর, ২ ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে ডেঙ্গির ভ্যাকসিনের ট্রায়াল শুরু করবে ICMR। সারা দেশে ২০টি প্রতিষ্ঠানের ১০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর চলবে পরীক্ষামূলক প্রয়োগ।

কলকাতায় নাইসেডের তত্ত্বাবধানে

কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন। নাইসেডের অধিকর্তা শান্তা দত্ত বলেছেন, '৫০০ জনের মধ্যে ২৫০ জন ভ্যাকসিন পাবেন। বাকি ২৫০ জনকে প্ল্যাসিবো দেওয়া হবে। যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, তাঁদের ডেঙ্গি অ্যান্টিবডি আছে কি না দেখে নেওয়া হবে।'

কিছুটা অপেক্ষা

সূত্রের খবর, ডেঙ্গির ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলবে ২ বছর ধরে। তারপরে সামনে আনা হবে ফলাফল। এর আগেও হয়েছিল ট্রায়াল। কিন্তু সেবার সাফল্য আসেনি। দীর্ঘ লড়াইয়ের পরে হাতের মুঠোয় এসেছিল করোনার ভ্যাকসিন। এবার অপেক্ষা ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ের সেই মোক্ষম অস্ত্রের। 

রাজ্যে বাড়ছে ডেঙ্গি

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এ সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৮ জন। কলকাতার পাশাপাশি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। এদিকে, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগর, শ্রীরামপুর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। 

এই পরিস্থিতিতে বুধবার ডেঙ্গি নিয়ে প্রশাসনকে সতর্ক হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠকে বসে স্বাস্থ্য ভবন। বৈঠকে ছিলেন রাজ্যের সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ বেশি, সেইসব জেলায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কোন পুজো দেখবেন? কী খাবেন? চিন্তা কমিয়ে প্যাকেজ নিয়ে হাজির পরিবহণ দফতর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? বাড়িতে আসবেন সরকারি কর্মীরা, হাতের কাছে রাখতে হবে কোন কোন নথি?
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ২ | মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই খুলছে সুটিয়া-ফাইল? বরুণ বিশ্বাসের বাড়িতে গেল CID | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৯.০৭.২৬)পর্ব ১ | বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত প্রভাসই ! | ABP Ananda LIVE
Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget