এক্সপ্লোর

Dengue : ভয়ানক ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ

Chikengunia : চিকিত্‍সকরা সতর্কতার সুরে বলছেন, ডেঙ্গির উপসর্গ রয়েছে, অথচ রিপোর্ট নেগেটিভ, তাঁদের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তী, কলকাতা : রাজ্যে ডেঙ্গি (Dengue) পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলে আরও সুর চড়াল বিরোধীরা। স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি। প্রশাসন কাজ করছে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এর মাঝেই ডেঙ্গি উদ্বেগ আরও বাড়াচ্ছে চিকেনগুনিয়ার বাড়বাড়ন্ত।

তথ্য গোপনের অভিযোগ

দিনে ভয়াবহ হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। সম্প্রতি হাওড়ার শিবপুরে ১ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। এই নিয়ে হাওড়া পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল ৬ জনের। রাজ্যে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই ৮৫ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে তৃণমূল সরকারের বিরুদ্ধে তথ্যগোপনের চাঞ্চল্যকর অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। স্বাস্থ্য দফতর মুখ্যমন্ত্রীর অধীনস্থ। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে বিজেপি। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।

বাড়ছে চিকেনগুনিয়া

এদিকে ভয়ানক ডেঙ্গি পরিস্থিতির মধ্যেই বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। কলকাতায় হাসপাতালে হাসপাতালে বাড়ছে রোগী ভর্তি। এই মুহূর্তে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছে ৪ জন। উডল্যান্ডস হাসপতালেও ভর্তি রয়েছেন চিকুন গুনিয়ায় আক্রান্ত রোগী। 

চিকিত্‍সকরা সতর্কতার সুরে বলছেন, ডেঙ্গির উপসর্গ রয়েছে, অথচ রিপোর্ট নেগেটিভ, তাঁদের অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন।

ডেঙ্গির জোড়া ফলা !

রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। যার মাঝে পরপর মৃত্যু ! বাড়তে থাকা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের মধ্যেই নাইসেড সূত্রে খবর, রাজ্যে একসঙ্গে হানা দিচ্ছে ডেঙ্গির দুই প্রজাতি। ডেঙ্গ্ ২ ও ডেঙ্গ্ ৩ সেরোটাইপ। প্রত্যেক মাসে ৪০০টি করে রক্তের নমুনা নাইসেডে পাঠায় স্বাস্থ্য দফতর। নাইসেড সূত্রে খবর, অক্টোবরে নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬০ শতাংশ রক্তের নমুনায় DENG 3 সেরোটাইপ। DENG 2 ধরা পড়েছে ৪০ শতাংশ নমুনা পরীক্ষায়। যা সেপ্টেম্বরের রিপোর্টের তুলনায় বেশি উদ্বেগজনক।

অতীতে কি করোনা ? আলাদা করে নথিভুক্ত 

এদিকে, এখন থেকে ডেঙ্গি আক্রান্তের অতীতে করোনা হয়েছে কিনা তা আলাদা করে নথিভুক্ত করছে স্বাস্থ্য দফতর। সেই রোগীদের বিষয়ে বাড়তি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অতীতে করোনা সংক্রমণ হয়ে থাকার জন্য কি ডেঙ্গি আক্রান্তের আচমকাই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে? কতদিন পর তিনি সুস্থ হয়ে উঠছেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। অতীতে করোনা ও এবার ডেঙ্গি হওয়ার পর কারও মৃত্যু হলে সেই তথ্যও সংগ্রহ করে মূল্যায়ন করা হচ্ছে। 

আরও পড়ুন- আক্রান্ত ৫১ হাজার পার ! ভয়ঙ্কর ডেঙ্গি পরিস্থিতিতেই পাল্লা দিয়ে বাড়ছে প্লেটলেটের আকাল

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget