এক্সপ্লোর

Deshapriya Park: মহাষ্টমীর রাতে দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল দেশপ্রিয় পার্কের পুজো! পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ ক্লাবের

দর্শনার্থীদের রুট বদলের চেষ্টা করায় আপত্তি ক্লাব কর্তৃপক্ষের। এরপরেই মণ্ডপের আলো নিভিয়ে প্রবেশ বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: চতুর্থীর পরে অষ্টমী, ফের বন্ধ হয়ে গিয়েছিল দেশপ্রিয় পার্কের পুজো! ফের বিতর্কে দেশপ্রিয় পার্কের পুজো, মণ্ডপের আলো বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল দেশপ্রিয় পার্কের পুজো।                     

সূত্রের খবর, পুলিশ-ক্লাবের সংঘাতের জেরেই এই সিদ্ধান্ত। এরপর অষ্টমীর রাতে নিভিয়ে দেওয়া হয়েছিল মণ্ডপের আলো। পুলিশের তরফে বলা হয়েছে,  'নিয়ম ভেঙে ৮০ ফুটের মণ্ডপ, আলোর ব্যবহার'। দেশপ্রিয় পার্কের পাশেই ত্রিধারা সম্মিলনীর পুজো। দর্শনার্থীদের রুট বদলের চেষ্টা করায় আপত্তি ক্লাব কর্তৃপক্ষের। এরপরেই মণ্ডপের আলো নিভিয়ে প্রবেশ বন্ধ করে দেয় ক্লাব কর্তৃপক্ষ। যদিও ১৫ মিনিট বন্ধ রাখার পর ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল মণ্ডপ।      

এবছর ৮৮ বছরে পড়েছে দেশপ্রিয় পার্কের পুজো। পুলিশের সঙ্গে এর আগেও এই পুজো নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। পুজো কর্মকর্তাদের তরফে বলা হয়েছে, 'পুলিশ বলেছিল আমরা না কি ভিড় ম্যানেজ করতে পারছি না। এর আগেও মণ্ডপ খোলার দিনেই সমস্যা হয়েছিল। সেই সময় বন্ধ রাখতে হয়েছিল। এরকম ট্রাফিকের ব্যবস্থা গত কয়েকবছরে দেখিনি। এত খারাপ। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। তেমন হলে বন্ধ করে দিক পুজো। দুর্ঘটনা হলে পুলিশ ছেড়ে দিত? আমরা প্রশাসনের নির্দেশ মেনেই সবটা করেছি। এরপরও সিকিউরিটি কন্ট্রোলের নামে এসে বলছে আমাদের পুজো করার না কি ক্ষমতা নেই।'                 

মণ্ডপ বন্ধ হয়েছিল মহম্মদ আলি পার্কেও

এর আগে পঞ্চমীর রাতে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে, মণ্ডপ বন্ধ করে দিয়েছিল মহম্মদ আলি পার্কের পুজো উদ্য়োক্তারা। তাঁদের অভিযোগ, অন্য় বছরে দর্শনার্থীরা যে রুট ধরে তাঁদের পুজো মণ্ডপে আসেন, এবার সেই রুট ঘুরিয়ে দিয়েছে পুলিশ। ফলে মহম্মদ আলি পার্কের মণ্ডপে সেভাবে লোক হচ্ছে না। তারা চলে যাচ্ছে অন্য় পুজো মণ্ডপে। এই অভিযোগ তুলে শনিবার রাতে গোটা মণ্ডপে আলো নিভিয়ে দেন উদ্য়োক্তারা। দর্শনার্থীদের জন্য় পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়।                           

যদিও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, দর্শনার্থীদের জন্য কোনও রাস্তা ঘুরিয়ে দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, আমরা তো কলেজ স্কোয়ার-এমজি রোড পর্যন্ত আসতে দিচ্ছি।  এরপরে কেউ সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মহম্মদ আলি পার্ক যেতেই পারে। পুলিশ জোর করে কাউকে কোথাও যেতে বলতে পারে না। মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে বিতর্কে দাবি পুলিশ কমিশনারের।                  

সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল নিয়েও ছিল বিতর্ক

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত বেধেছিল। পুজো বন্ধে পুলিশি চক্রান্তের অভিযোগ তুলছিলেন, বিজেপি নেতা ও পুজোর উদ্য়োক্তা সজল ঘোষ। তাঁর অভিযোগ, পুজোর যে থিম, অপারেশন সিঁদুর, তা নিয়ে শো চালাতে বাধা দিচ্ছে পুলিশ। যদিও এই অভিযোগ মানতে চাননি কলকাতার পুলিশ কমিশনার। তাঁর বক্তব্য, মানুষের নিরাপত্তার জন্য যা যা করণীয়, পুলিশ তাই করছে।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget