এক্সপ্লোর

DGP Rajiv Kumar: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ ৩ পুলিশ অফিসারকে তলব সংসদের স্বাধিকার রক্ষা কমিটির

Parliamentary Privilege Committee:রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তলব করল সংসদের স্বাধিকার রক্ষা কমিটি। সূত্রের খবর, অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার।

শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (DGP Rajeev Kumar) তলব করল সংসদের স্বাধিকার রক্ষা কমিটি (Parliamentary Privilege Committee)। সূত্রের খবর, অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার। তার পরই রাজীব কুমার-সহ ৩ পুলিশ অফিসারকে তলব করল সংসদীয় কমিটি। সন্দেশখালি যেতে বসিরহাট-টাকিতে সুকান্তকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এতেই শেষ নয়। অসুস্থ হওয়ার পরেও হাসপাতালে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। 

কী হল?
আগামী ১৯ ফেব্রুয়ারি সংসদের স্বাধিকার রক্ষা কমিটির সামনে তলব করা হয়েছে রাজীব কুমার-সহ তিন উচ্চপদস্থ আইপিএস অফিসারকে। গত ১৩ ফেব্রুয়ারি রাজ্য় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাটের এসপি অফিস ঘেরাও অভিযান হয়। ওই দিন, রাতেই, তাঁকে আটক করা হয় বলে অভিযোগ। এখানে শেষ নয়। গত কাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি তাঁকে টাকির একটি হোটেলেও আটকে রাখা হয়েছিল বলে খবর। রাজ্য বিজেপি সভাপতিকে সন্দেশখালি যেতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে প্রশাসনের বিরুদ্ধে। ধস্তাধস্তি ও তার পর অসুস্থ হয়ে পড়েন বালুরঘাটের সাংসদ। বিষয়টি নিয়ে আজ সুকান্তর তরফে লোকসভার অধ্যক্ষ, ওম বিড়লাকে অভিযোগ জানানো হয়। সূত্রের খবর, অধ্যক্ষের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সবটি খতিয়ে দেখতে বলা হয়েছে। এর পরই তলবের খবর। রাজীব কুমার ছাড়া বসিরহাটের এসপি, অ্যাডিশনাল এসপি-কেও তলব করা হয়েছে। আগামীকালের মধ্যে তাঁদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি সকালে সাড়ে ১০টায় তাঁদের রাজধানীতে হাজিরা দিতে বলা হয়েছে।

বসিরহাট এসপি অভিযান...
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে দিনদুয়েক আগে বিজেপির বসিরহাটের এসপি অফিস অভিযানে তুলকালাম বাধে। এসপি অফিসের সামনে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল সে দিন। ব্যারিকেড ভেঙে এগোতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। বিক্ষোভ হঠাতে পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশও। রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ, পুলিশ ইটও ছো়ড়ে। ট্রেনে বসিরহাট পৌঁছে, বাইকে চেপে এসপি অফিস রওনা দিয়েছিলেন সুকান্ত। এদিকে বসিরহাটের এসপি অফিস সংলগ্ন ৫০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। বসিরহাটের এসপি অফিসের সামনে ব্যারিকেডও ছিল। তার পর এই ঘটনা। একের পর এক ব্যারিকেড ভেঙে এসপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তাতে কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়। ড্রোনে নজরদারি শুরু হয়ে যায়। পাশাপাশি, মাইকে করে সুকান্ত মজুমদারের উদ্দেশে বার্তা ছিল, যা বক্তব্য ভিড় সামলানোর দায়িত্বে থাকা পুলিশ অফিসারদের জানান।  ১৪৪ ধারা মেনে চলার অনুরোধ করা হয় পুলিশের তরফে। কিন্তু ধস্তাধস্তি জারি থাকে। এর মধ্যে রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, দলের মহিলা কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।

আরও পড়ুন:হাজরা মোড়ে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকাল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget